সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের মিছিলে পুলিশের লাঠিচার্জ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টার সময় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয় মোড় এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনকারীরা প্রথমে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশ […]