সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

ভারতে চিকিৎসাধীন অবস্থায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন মারা গেছেন। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টায় ভারতের কলকাতার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মাহফুজুল হায়দার রোটনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তাঁর মামা তৌহিদুল ইসলাম চৌধুরী সুমন। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ […]

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে ছাত্রলীগের আনন্দ মিছিল

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর-আশুলিয়া অংশের দুটি সার্ভিস সেতু সাধারণ যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছেন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সাভার উপজেলার আশুলিয়ায় ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। দলীয় সূত্রে জানা গেছে, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকের উদ্যোগে এই মিছিলের […]

মানিকগঞ্জে ছাত্রলীগ কর্মী শিহাব ‘রাজনৈতিক হত্যাকাণ্ড’ শিকার, বিচার দাবি ছাত্রলীগের

মানিকগঞ্জে বাংলাদেশ ছাত্রলীগের কর্মী শিহাব হোসেনের মৃত্যুকে ‘নৃশংস রাজনৈতিক হত্যাকাণ্ড’ দাবি করে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদ। সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর […]