সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিএনপি-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১৬

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন। শনিবার (২০ জুন) সকালে উপজেলার ফলসী ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন ছানোয়ার হোসেন ছনো (৫৫), মিজান আলী (৪৫), বিভান আলী (২২), ঝন্টু মিয়া […]