পদ্মা নদীতে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ, গোলাগুলিতে বিএনপি কর্মী নিহত

পাবনা সদর উপজেলায় পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মঞ্জু শেখ (৩২) নামে এক বিএনপি কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) দুপুরে সদর উপজেলার ভাঁড়ারা ও চরতারাপুর ইউনিয়নের মধ্যবর্তী জোতকাকুরিয়া কলাবাগান চর এলাকায় এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। […]