সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে স্কুলশিক্ষিকাকে মারধর: ওয়ার্ড বিএনপি সভাপতি বহিষ্কৃত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কমিটি গঠন নিয়ে পূর্ব বিরোধের জেরে কালনী হিরনাল উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরিতে ঢুকে এক স্কুলশিক্ষিকাকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে দাউদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল মোল্লাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ঘটনার প্রাথমিক সত্যতা মেলায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়ার […]

সাবেক ছাত্রলীগ নেতা রোটনের জানাজায় আসা মানুষদের উপর হামলা চালিয়েছে বিএনপি!

সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহের শ্রদ্ধা নিবেদন ও জানাজাকে কেন্দ্র করে রাজধানীর ধানমন্ডিতে ক্ষোভ, উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ধানমন্ডি তাকওয়া মসজিদের সামনে শেষ বিদায় জানাতে আসা সাধারণ মানুষ ও তাঁর শুভানুধ্যায়ীদের ওপর স্থানীয় বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। রবিবার (১১ অক্টোবর) বিকেলে ধানমন্ডির তাকওয়া মসজিদ ও […]

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইটভাটার মাটি বাণিজ্য নিয়ন্ত্রণে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইটভাটায় মাটি সরবরাহ ও চাঁদাবাজির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। সংঘর্ষে এক তরুণ গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) বিকেলে ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের চর বক্তাবলী এলাকায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ এবং আওয়ামী লীগ থেকে বিএনপি […]

বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি

সিলেটের বিশ্বনাথ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশ ও মানববন্ধন কর্মসূচীকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও সংঘর্ষের আশঙ্কায় পৌর শহরজুড়ে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৯টা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহেদ বিন কাশেমের স্বাক্ষরিত […]

বিএনপি ও গণঅধিকারের দখলে বিএলএফ প্রধান শেখ মণির দৈনিক বাংলার বাণী ভবন

বাংলাদেশ লিবারেশন ফোর্সের (বিএলএফ) প্রধান, বীর মুক্তিযোদ্ধা ও ১৫ আগস্টের শহীদ শেখ ফজলুল হক মণি প্রতিষ্ঠিত ঐতিহাসিক ‘দৈনিক বাংলার বাণী’ ভবনটি অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে। গত ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে রাজধানীর মতিঝিলের ৮১ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত এই স্মৃতিবিজড়িত কার্যালয়টি বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে। প্রাপ্ত তথ্যে […]

ধামরাইয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫, থানায় অভিযোগ

ঢাকার ধামরাইয়ে স্থানীয় রাজনীতিতে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন এবং ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের নাশকতাবিরোধী কর্মসূচির সময় ঘটা এই রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। শনিবার (৩ অক্টোবর) […]

দৌলতপুরে মাদক ব্যবসা ও রাজনৈতিক বিরোধে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

কুষ্টিয়ার দৌলতপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুটি পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে সড়কির আঘাতে টেঙ্গুর (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত সাতজন। সংঘর্ষের সময় কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়ুইকুড়ি (মরার চর) গ্রামে এই সংঘাতের ঘটনা ঘটে। নিহত […]

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিএনপির দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামে সাবেক দুই ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে এই […]

জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির সদস্য সচিবের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে মানববন্ধন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু ও তাঁর বাহিনীর বিরুদ্ধে মাদক, অবৈধ বালুভরাট, চাঁদাবাজি এবং প্রতিবাদকারীদের জমি দখল ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন নাগরিকদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বাবলু ও […]

১৫ মামলায় খালাস পেলেন বিএনপির মির্জা আব্বাস

দুর্নীতির অভিযোগে দায়ের করা ১৫ মামলায় খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস।বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ রায় দেন।ডানপন্থী বই খুঁজুন তবে তাৎক্ষণিকভাবে ১৫টি মামলার রায়ের বিস্তারিত এবং আদালতের পর্যবেক্ষণ জানা সম্ভব হয়নি। বিনা দরপত্রে সরকারি বাড়ি বিক্রির অভিযোগে ২০০৭ […]