নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা সেই মোতাব শেখই এখন বিধায়ক

ভোটার তালিকা থেকে নাম কাটা গিয়েছিল ‘বিদেশি’ সন্দেহে। দীর্ঘ আইনি লড়াই শেষে নিজের ভোটাধিকার ফিরে পেতে দ্বারস্থ হতে হয়েছিল সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনালের। সেই লড়াইয়ে জয়ী হওয়ার মাত্র ১৮ দিনের মাথায় এবার নির্বাচনী ময়দানেও বাজিমাত করলেন মুর্শিদাবাদের মোতাব শেখ। ফারাক্কা বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে এক অনন্য নজির সৃষ্টি করেছেন ৫৮ বছর বয়সী […]