ব্রাজিল শিবিরে বড় ধাক্কা: গ্রুপ পর্ব থেকে ছিটকে গেলেন নেইমার

মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা ব্রাজিলের জন্য এলো এক বড় দুঃসংবাদ। চোট কাটিয়ে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে মাঠে ফেরা হচ্ছে না দলের প্রধান তারকা ও ফরোয়ার্ড নেইমারের। সবশেষ খবর অনুযায়ী, নকআউট পর্বের আগে ব্রাজিলের হয়ে তাঁর মাঠে নামার কোনো সম্ভাবনা নেই। আগামী শনিবার হাইতির বিপক্ষে সেলেসাওদের দ্বিতীয় গ্রুপ ম্যাচের আগে […]
মরক্কোর কাছে আটকে গেল ব্রাজিলের হেক্সা অভিযান, ভিনির গোলে রক্ষা

বিশ্বকাপের ড্র হওয়ার পর থেকেই ম্যাচটি নিয়ে ফুটবল বিশ্বে আলোচনা ছিল তুঙ্গে। ফিফা র্যাঙ্কিংয়ের ছয় ও সাত নম্বর দলের লড়াই—স্বাভাবিকভাবেই চলতি আসরে এখন পর্যন্ত এটিই ছিল সবচেয়ে বড় মহারণ। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বহুল আকাঙ্ক্ষিত সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও মরক্কো। তবে মাঠের লড়াইয়ে শেষ পর্যন্ত কেউ জেতেনি; ১-১ গোলের হতাশার ড্র দিয়ে হেক্সা […]
এবার ব্রাজিলের বদলে নিজের ‘হাইতি’র জন্য গলা ফাটাবেন লিমা-রা

ইউরো বাংলা ডেস্ক কয়েক দশক ধরে বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের সমর্থনে প্রতিটি টেলিভিশন এবং রেডিওর সামনে জড়ো হয়েছেন হাইতির ফুটবল ভক্তরা। হলুদ-সবুজ জার্সি গায়ে জড়িয়ে ‘সেলেসাও’দের দিয়েছেন আকুণ্ঠ সমর্থন। কিন্তু এই বছর হাইতির ফুটবল চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। এবার আর অন্য কোনো দেশের জন্য নয়, হাইতিয়ানরা মেতেছেন নিজেদের দেশের ফুটবল বন্দনায়। ১৯৭৪ সালের পর এই প্রথম হাইতি […]