শ্রীপুরে যুবদল নেতা ‘ভাইরাস রোমান’র বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা উত্তরপাড়ায় এক ফার্মেসি ব্যবসায়ীকে প্রায় ছয় ঘণ্টা আটকে রেখে মারধর, ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং তাঁর স্ত্রীর সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা ফজলুল হক রোমান ওরফে ‘ভাইরাস রোমান’-এর বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যবসায়ী মো. আতিকুল ইসলাম (৩৫) মাওনা উত্তরপাড়া এলাকার অব. লতিফের ছেলে। তিনি স্থানীয় ডেকু গার্মেন্টসের সামনে সরকার মার্কেটে […]