লঞ্চের ভাড়া বাড়ল ৭.৫৪ শতাংশ, সর্বনিম্ন ভাড়া ৩৫ টাকা নির্ধারণ

দেশব্যাপী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস-মিনিবাসের পর এবার নৌপথে লঞ্চের ভাড়াও বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, লঞ্চের ভাড়া ৭.৫৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে দ্বিপক্ষীয় বৈঠক শেষে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এই তথ্য নিশ্চিত করেন। পুনর্নির্ধারিত ভাড়ার হিসাব অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটারের জন্য প্রতি কিলোমিটারে ২৩ পয়সা বাড়ানো হয়েছে। ১০০ […]