সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নবনির্বাচিত রাষ্ট্রপতির মেয়াদকালে বাংলাদেশের বন্ধুপ্রতীম জনগণের কল্যাণ ও অগ্রগতি সাধনে তাঁর সার্বিক সাফল্য কামনা করেছেন তিনি। ঢাকার রুশ দূতাবাস সূত্র জানায়, পাঠানো অভিনন্দন বার্তায় ভ্লাদিমির পুতিন বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির ব্যক্তিগত মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করেন। […]