রুনা লায়লা ও বাপ্পা মজুমদারের নতুন গান ‘অনায়াসে’ প্রকাশ

বাংলা সংগীতজগতের কিংবদন্তি শিল্পী রুনা লায়লা ও জনপ্রিয় গায়ক ও সুরকার বাপ্পা মজুমদারের যৌথ কণ্ঠের নতুন গান ‘অনায়াসে’ প্রকাশ পেয়েছে। সম্পূর্ণ নতুন আঙ্গিকের এই বাংলা গজলধর্মী গানটি শনিবার (১৬ মে) থেকে বাপ্পা মজুমদারের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে শুনতে পাচ্ছেন শ্রোতারা। গানটি মূলত বাপ্পা মজুমদারের আসন্ন ‘অনুভব’ অ্যালবামের প্রথম গান হিসেবে প্রকাশ করা হয়েছে। গানটির পেছনের গল্প […]