নিখোঁজের দুই দিন পর ১০ মাসের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় রহস্যজনকভাবে নিখোঁজের দুই দিন পর ১০ মাস বয়সী ফুটফুটে এক শিশুর বস্তাবন্দি গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে আল আমিনের বসতবাড়ির সংলগ্ন একটি খাল থেকে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু রাইয়ান ওই গ্রামের বাসিন্দা রাসেল খানের ছেলে। পুলিশ ও […]