মাদক ও স্বর্ণ চোরাচালানে জড়িত থাকার অভিযোগে যুবদলের ৩ নেতাকে শোকজ

মাদক ও স্বর্ণ চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের তিন গুরুত্বপূর্ণ নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। সোমবার যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এই নির্দেশ জারি করা হয়। শোকজ প্রাপ্ত নেতারা হলেন, মাগুরা জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল, যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা এবং […]