তুষারের ভিডিও ভাইরাল, ‘বিথী’র সঙ্গে থাকতে চেয়েছিলেন অনকন্ডিশনাল প্রতিশ্রুতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও দলের মিডিয়া প্রধান সারোয়ার তুষারের ২০১৯ সালের একটি আবেগঘন ভিডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। ভিডিওটিতে সাংবাদিক ও লেখক বিথী সপ্তর্ষির প্রতি ভালোবাসার কথা বলতে দেখা গেছে তুষারকে। সোমবার (৫ অক্টোবর) রাত ৮টা ১৪ মিনিটে অভিনেত্রী নীলা ইসরাফিলের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করা হয়। […]