ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমি কি নবাব সলিমুল্লাহর দান? সিএস রেকর্ড বলছে ভিন্ন কথা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে প্রচলিত একটি দীর্ঘদিনের মিথ বা জনশ্রুতি হলো এই বিশাল শিক্ষা প্রতিষ্ঠানটি নবাব সলিমুল্লাহর দান করা জমির ওপর প্রতিষ্ঠিত। তবে ঐতিহাসিক তথ্যের চেয়েও অকাট্য দলিল হিসেবে পরিচিত ‘সিএস জরীপ’ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। সাম্প্রতিক এক অনুসন্ধানে উঠে এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল ভূখণ্ডের দাগগুলোতে নবাব সলিমুল্লাহর নাম মালিক হিসেবে রেকর্ডভুক্ত নেই। […]