সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

বৃদ্ধের বিরুদ্ধে খাবারের প্রলোভনে স্কুল ছাত্রীকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ

পাবনার চাটমোহরে খাবারের প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আব্দুল জলিল (৬০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কামালপুর কুমারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত বৃদ্ধ ওই গ্রামের মৃত মিয়াজান প্রামানিকের ছেলে। ভুক্তভোগী ওই শিশু স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। […]