সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ইসিকে পূর্ণ সহযোগিতা করবে বিএনপি: খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ইসিকে পূর্ণ সহযোগিতার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এক অনানুষ্ঠানিক বৈঠকে আজ রবিবার দুপুরে গুলশানে

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ইসিকে পূর্ণ সহযোগিতার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এক অনানুষ্ঠানিক বৈঠকে আজ রবিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ বিষয়ে নিশ্চিত করে বলেন, “এটি আমাদের কোনো আনুষ্ঠানিক বৈঠক ছিল না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর আজ প্রথমবারের মতো গুলশান কার্যালয়ে অফিস করেছেন। সেই উপলক্ষেই আমরা স্থায়ী কমিটির সদস্যরা এখানে একত্রিত হয়েছিলাম।”

ড. মোশাররফ জানান, অনানুষ্ঠানিক এই আলোচনায় নির্বাচন সংক্রান্ত বিভিন্ন ইস্যু প্রাধান্য পেয়েছে। তিনি বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিএনপি নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে। এছাড়া বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দলীয় সাংগঠনিক বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।”

তারেক রহমান দুপুর ১টা ৪০ মিনিটে গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে তার কার্যালয়ে পৌঁছান। সেখানে পৌঁছালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তাকে অভ্যর্থনা জানান।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন