ঢাবির জয়নুল গ্যালারিতে দোলন আর্ট এক্সিবিশন উদ্বোধন

যশোর থেকে প্রকাশিত শিশু-কিশোর পত্রিকা দোলনের উদ্যোগে আয়োজিত ‘দোলন আর্ট এক্সিবিশন ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে আয়োজিত এ ব্যতিক্রমধর্মী প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেজাউদ্দিন স্টালিন বলেন, শিশুরাই আমাদের ভবিষ্যৎ। তাদের সৃজনশীলতা ও কল্পনাশক্তিকে বিকশিত করার জন্য এ ধরনের আয়োজন […]
স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে নিজেদের হিপোক্রেসির কথা প্রকাশ করেছেন: হাসনাত আব্দুল্লাহ

স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে নিজেদের হিপোক্রেসি জাতির সামনে প্রকাশ করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, “সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন সরকার গণভোট নিয়ে দ্বিমুখী অবস্থানে ছিল। শুধুমাত্র নির্বাচনের জন্যই নাকি তখন তারা, তখনকার সিদ্ধান্ত মেনে নিয়েছিল। সংসদে দাঁড়িয়ে নিজেদের হিপোক্রেসি জাতির সামনে প্রকাশ করেছেন তিনি। […]
সাগরদাঁড়িতে বৈশাখী ঝড়ে উপড়ে গেল মধুসূদনের স্মৃতির সেই ‘বটবৃক্ষ’

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের শৈশবের স্মৃতিবিজড়িত এবং তাঁর বিখ্যাত চতুর্দশপদী ‘বটবৃক্ষ’ কবিতার সেই ঐতিহাসিক বটগাছটি আর নেই। শনিবার দুপুরে হানা দেওয়া প্রচণ্ড বৈশাখী ঝড়ে গাছটি উপড়ে পড়েছে। কবির স্মৃতিধন্য সাগরদাঁড়ির কপোতাক্ষ নদ পাড়ের মালোপাড়ায় অবস্থিত এই প্রাচীন বৃক্ষটি হারিয়ে যাওয়ায় স্থানীয় মানুষ ও সাহিত্যপ্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শনিবার দুপুরে হঠাৎ মেঘাচ্ছন্ন আকাশে তীব্র […]
ইরানের ১৪ দফার নতুন শান্তি প্রস্তাব

ইরানের পক্ষ থেকে স্থায়ীভাবে যুদ্ধ অবসানের লক্ষ্যে পাঠানো ১৪ দফার নতুন একটি শান্তি প্রস্তাব পর্যালোচনার প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানের এই প্রস্তাবটি শেষ পর্যন্ত ওয়াশিংটনের কাছে গ্রহণযোগ্য হবে কিনা— তা নিয়ে শুরুতেই বড় ধরনের সংশয় প্রকাশ করেছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এসব কথা জানানো হয়। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের এক […]
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: ইতিহাস ও বর্তমানের চ্যালেঞ্জ

আজ ৩ মে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। সাংবাদিকতার স্বাধীনতার মৌলিক নীতিগুলো উদযাপন, বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতার অবস্থা মূল্যায়ন এবং পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ উৎসর্গকারী সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন আজ। ২০২৬ সালে দিবসটির মূল প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে “শান্তির ভবিষ্যৎ বিনির্মাণে: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য গণমাধ্যমের স্বাধীনতা।” এই দিবসের সূচনা হয়েছিল আফ্রিকার সাংবাদিকদের একটি […]
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায় সরকার

সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, অনেক সরকারের আমলে গণমাধ্যমকে শত্রু হিসেবে দেখা হয়েছে। কিন্তু আমরা এর স্বাধীনতা নিশ্চিত করতে চাই। আজ রবিবার রাজধানীর তথ্য ভবনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনাসভায় তিনি এ কথা বলেন। তথ্য মন্ত্রণালয় থেকে গণমাধ্যম কমিশন গঠনের প্রস্তাব এসেছে জানিয়ে […]
কাল হয়রানি বন্ধের নিশ্চয়তা পেলে পরশুই দেশে ফিরব : সাকিব আল হাসান

ক্রিকেট ক্যারিয়ার শেষে পুরোদমে রাজনীতিতে সময় দিতে চান বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। একই সঙ্গে তিনি জানিয়েছেন দল পরিবর্তনের কোনো ইচ্ছা তার কোনোকালেই ছিল না এবং ভবিষ্যতেও নেই। বর্তমানে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কোণঠাসা কিংবা নিষিদ্ধ থাকলেও, এই অবস্থা চিরস্থায়ী হবে না […]
৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী তারেক রহমান

৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৩ মে) দুপুরে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে চারদিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রী বলেন, “দেশের ইতিহাসে সবচেয়ে দুর্বল অর্থনীতির সময় দায়িত্ব নিয়েছে বর্তমান সরকার। আড়াই মাসে কিছুটা পরিস্থিতিরি উন্নতি হলেও তা […]