সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

বেইজিং সফর শেষে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

তিন দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার (৫ মে) চীনের উদ্দেশে ঢাকা ছাড়ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আজ দুপুরে তিনি বেইজিংয়ের পথে রওনা হবেন। গত ফেব্রুয়ারিতে নতুন

তিন দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার (৫ মে) চীনের উদ্দেশে ঢাকা ছাড়ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আজ দুপুরে তিনি বেইজিংয়ের পথে রওনা হবেন। গত ফেব্রুয়ারিতে নতুন সরকার গঠনের পর এটিই তার প্রথম চীন সফর। সফরসঙ্গী হিসেবে থাকছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে যে, এই সফরে দুই দেশের মধ্যে বহুমুখী স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে। বিশেষ করে, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও নতুন উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ। বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সহযোগিতা এবং প্রতিরক্ষা খাতে সহায়তা। রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু এবং পানি ব্যবস্থাপনায় চীনা কারিগরি সহায়তা। সফরকালে তারা চীনের উন্নয়ন মন্ত্রী এবং চীনা কমিউনিস্ট পার্টির উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

চীন সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী সরাসরি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাবেন। এই যাত্রার মূল লক্ষ্য হলো জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীর পক্ষে প্রচারণা চালানো।

আগামী ১৩ মে জাতিসংঘের বর্তমান সভাপতি আনালেনা বেয়ারবকের আহ্বানে নিউইয়র্ক সদর দপ্তরে এক অনানুষ্ঠানিক ইন্টারেক্টিভ সংলাপ অনুষ্ঠিত হবে। সেখানে বাংলাদেশের প্রার্থী সাইপ্রাসের প্রার্থীর সঙ্গে সরাসরি বিতর্কে অংশ নেবেন।
এই সংলাপে প্রার্থীরা তাদের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন এবং সদস্য রাষ্ট্রসহ সুশীল সমাজের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। আগামী ২ জুন জাতিসংঘের সাধারণ পরিষদে এশিয়া প্যাসিফিক গ্রুপ থেকে ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। শুরুতে ফিলিস্তিন প্রার্থী দিলেও বর্তমানে বাংলাদেশ ও সাইপ্রাস এই পদের জন্য মূল প্রতিদ্বন্দ্বী।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একই যাত্রায় চীন ও যুক্তরাষ্ট্র সফর বর্তমান সরকারের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ। বিশেষ করে জাতিসংঘের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশের জয় নিশ্চিত করতে এই সফরটি অত্যন্ত ফলপ্রসূ হবে বলে আশা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন