সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত সংঘাত এবং মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পটভূমিতে সৌদি আরবের কাছে ৫০০ কোটি (৫ বিলিয়ন) মার্কিন ডলার মূল্যের বোমা, গাইডেন্স কিট ও সামরিক সরঞ্জাম বিক্রির প্রস্তাবে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার (৪ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দফতর এই অনুমোদনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। মার্কিন পররাষ্ট্র দফতরে এক বিবৃতিতে জানানো হয়, এই […]
যুক্তরাষ্ট্র থেকে হাতকড়া পরিয়ে ফেরত পাঠানো হলো আরও ২৩ বাংলাদেশিকে

যুক্তরাষ্ট্রে অনিয়মিত ও অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিযানের অংশ হিসেবে আরও ২৩ জন বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১টায় যুক্তরাষ্ট্র থেকে ভাড়া করা একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরবর্তীতে প্রশাসনিক প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ গন্তব্যে ফেরত পাঠানো হয়। বিমানবন্দর ইমিগ্রেশন […]
যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০% শুল্ক সুবিধা পাচ্ছে বাংলাদেশ: যেসব খাতে পড়বে প্রভাব

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্য ও শুল্কনীতিতে বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর সর্বনিম্ন ১০ শতাংশ আমদানি শুল্ক নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে যে, ওয়াশিংটন ডিসির সময় ২৪ জুলাই রাত ১২টা ১ মিনিট থেকে এই নতুন শুল্ক কাঠামো কার্যকর হয়েছে। ১৯৭৪ সালের মার্কিন ট্রেড অ্যাক্টের ‘সেকশন ৩০১’-এর আওতায় বিশ্বের ৮৬টি […]
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’ শুরু হচ্ছে কাল

বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে বার্ষিক দ্বিপক্ষীয় যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল রোববার (১৯ জুলাই)। এ বছরের মহড়ায় উভয় দেশের ১৬০ জনেরও বেশি সামরিক সদস্য অংশগ্রহণ করছেন। শনিবার (১৮ জুলাই) ঢাকার মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। দূতাবাস জানায়, এবারের মহড়ায় জঙ্গলাঞ্চলে অভিযান, সন্ত্রাসবিরোধী […]
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের নিহতের সংখ্যা বেড়ে ১৪, আহত ৪১৪

ইরান যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর নিহত সদস্যের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। জুলাইয়ের শুরুতে আরব সাগরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নৌবাহিনীর এক পাইলট নিহত হওয়ার পর নিহতের এই নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপির বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। সোমবার পর্যন্ত এই সংঘাতে আহত মার্কিন সেনাসদস্যের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ৪১৪ জনে। মার্কিন […]
দুই দিনে ইরানের ১৭০টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির কাছে ইরানের উপকূলীয় এলাকায় গত দুই দিনে ১৭০টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন সংবাদপত্র দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য জানিয়েছে। সেন্টকমের দাবি, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের গুদাম, সামরিক স্পিডবোট এবং সামরিক রসদ সরবরাহ […]
ইরানের সঙ্গে শান্তি চুক্তির দাবি ট্রাম্পের, খুলছে হরমুজ প্রণালি

যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ‘শান্তি’ প্রতিষ্ঠা করেছে এবং এই চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা ফিরে আসবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। ট্রাম্প জানিয়েছেন, আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে যুদ্ধ সমাপ্তির চুক্তি স্বাক্ষরিত হবে এবং সেদিন থেকেই হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। নিজের পোস্টে তিনি […]
পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির প্রতিবাদে বিক্ষোভ

পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর চলমান নির্যাতন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। শুক্রবার (১৫ মে) জুমার নামাজের পর রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফীর সভাপতিত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় মহাসচিব মাওলানা […]
জ্বালানি খাতে সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই

জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও যুক্তরাষ্ট্রের পক্ষে জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট এতে স্বাক্ষর করেন। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের […]
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে ১৫ মে সারাদেশে বিক্ষোভ জমিয়তের

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যচুক্তিকে ‘অসম ও দেশবিরোধী’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। একইসঙ্গে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কান্ট্রি অফিস খোলার চুক্তিও বাতিলের আহ্বান জানিয়েছে দলটি। মঙ্গলবার (১২ মে) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি তুলে ধরেন দলটির মহাসচিব মাওলানা […]