সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

দুই দিনে ইরানের ১৭০টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির কাছে ইরানের উপকূলীয় এলাকায় গত দুই দিনে ১৭০টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন সংবাদপত্র দ্য

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির কাছে ইরানের উপকূলীয় এলাকায় গত দুই দিনে ১৭০টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

মার্কিন সংবাদপত্র দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য জানিয়েছে।

সেন্টকমের দাবি, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের গুদাম, সামরিক স্পিডবোট এবং সামরিক রসদ সরবরাহ অবকাঠামো।

মার্কিন সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, এসব হামলার উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ইরানের সক্ষমতা দুর্বল করে দেওয়া।

এর আগে গত জুন মাসের দুই দিনের সর্বশেষ সামরিক উত্তেজনার সময় ওয়াশিংটন যতগুলো লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছিল, এবারের হামলার সংখ্যা তার প্রায় ১৪ গুণ।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন