সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর, বিমান ঘাঁটি ও ড্রোন কারখানা হচ্ছে: এলজিআরডি প্রতিমন্ত্রী

বগুড়াকে কেন্দ্র করে সরকারের মেগা উন্নয়ন পরিকল্পনার তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পাশাপাশি সেখানে উত্তর অঞ্চলের প্রথম বিমান ঘাঁটি এবং তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে ড্রোন নির্মাণ কারখানা স্থাপন করা হবে। বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম […]

দুই দিনে ইরানের ১৭০টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির কাছে ইরানের উপকূলীয় এলাকায় গত দুই দিনে ১৭০টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন সংবাদপত্র দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য জানিয়েছে। সেন্টকমের দাবি, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের গুদাম, সামরিক স্পিডবোট এবং সামরিক রসদ সরবরাহ […]

কিংবদন্তি ব্রিটিশ গায়িকা বনি টাইলার চলে গেলেন না ফেরার দেশে

‘টোটাল ইক্লিপস অব দ্য হার্ট’খ্যাত কিংবদন্তি ব্রিটিশ গায়িকা বনি টাইলার না ফেরার দেশে পাড়ি জমালেন। ৭৫ বছর বয়য় এই গায়িকা মঙ্গলবার পর্তুগালের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার অফিশিয়াল ওয়েবসাইটের বরাতে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, পর্তুগালের একটি হাসপাতালে মারা গেছেন বর্ষীয়ান এই সংগীতশিল্পী। মূলত অন্ত্রের জরুরি অস্ত্রোপচারের পর থেকে কোমায় ছিলেন […]

ফ্যাক্ট চেক:ডেলিভারি রোগীসহ সিএনজি কাঁধে তুলে খাল পার করার ভাইরাল ভিডিওটি চট্টগ্রামের নয়

চট্টগ্রামে প্রবল স্রোতের মধ্যে ডেলিভারি রোগী বহনকারী একটি সিএনজি অটোরিকশা কাঁধে তুলে স্থানীয়দের খাল পার করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ইউরো বাংলা ফ্যাক্ট চেকে জানা গেছে, ভিডিওর দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। ঘটনাটি চট্টগ্রামের নয় এবং সিএনজিতে কোনো ডেলিভারি রোগীও ছিলেন না। সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওর […]

বাংলাদেশ-মিসর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব মিসরীয় রাষ্ট্রদূতের

বাংলাদেশ ও মিসরের মধ্যে সম্পর্ক আরও গভীর করতে একটি যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত ওমর মোহি এলদিন আহমেদ ফাহমি। একই সঙ্গে দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সইয়েরও প্রস্তাব দেন তিনি। বৃহস্পতিবার (৯ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে মিসরের রাষ্ট্রদূত […]

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের দ্বিপাক্ষিক ও […]

‘পরিবেশ রক্ষা করা আমাদের অস্তিত্বেরই অংশ’: প্রধানমন্ত্রী তারেক রহমান

পবিত্র কোরআনের নির্দেশনা অনুযায়ী পৃথিবীর সব সৃষ্টির যত্ন ও পরিচর্যার ওপর বিশেষ জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশের ভারসাম্য রক্ষা মানুষের নৈতিক দায়িত্ব উল্লেখ করে তিনি প্রকৃতি সুরক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র) ‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬’ এর উদ্বোধনী […]