সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

খাল খনন প্রকল্প উদ্বোধনে চাঁদপুর ও ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

দেশের পানিসম্পদ ব্যবস্থাপনা ও কৃষিখাতের উন্নয়ন জোরদারে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর

দেশের পানিসম্পদ ব্যবস্থাপনা ও কৃষিখাতের উন্নয়ন জোরদারে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর দুটিতে তিনি সরকারের বিশেষ উন্নয়ন কর্মসূচির আওতায় খাল খনন প্রকল্পের উদ্বোধন করবেন।

বুধবার (৬ মে) প্রধানমন্ত্রীর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

মন্ত্রী জানান, সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে সরকার। ইতোমধ্যে এ লক্ষ্য অর্জনে মাঠপর্যায়ে বিভিন্ন প্রকল্পের কাজ শুরু হয়েছে এবং তা দ্রুত এগিয়ে চলছে।

বৈঠকে ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। মন্ত্রী বলেন, দেশের পানিসম্পদ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের জন্য এ প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুব শিগগিরই এটি অনুমোদনের জন্য একনেক সভায় উপস্থাপন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদীগুলোতে পানির প্রবাহ বাড়বে এবং লবণাক্ততা হ্রাস পাবে, যা কৃষি উৎপাদন ও জনজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।

এছাড়া তিস্তা মহাপরিকল্পনা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। মন্ত্রী জানান, প্রকল্পটির প্রাথমিক ধাপ বাস্তবায়নে কাজ শুরু হয়েছে এবং আগামী ১৮০ দিনের মধ্যে জরুরি কিছু কার্যক্রম সম্পন্ন করার জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা নির্ধারণ করা হয়েছে।

নদী শাসন ও তীরবর্তী মানুষের জীবনমান উন্নয়নে সরকার তিস্তা মহাপরিকল্পনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলেও জানান তিনি।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন