প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়া নেই, আলোচনা ইতিবাচক: ভারতীয় হাইকমিশনার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক আলোচনা ইতিবাচক রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি ভারত সরকারের আমন্ত্রণের বার্তা এখনো উন্মুক্ত রয়েছে, তবে এই সফর নিয়ে কোনো তাড়াহুড়োর প্রয়োজন নেই। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন […]
সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীকে কটূক্তি: গাজীপুরে সিফাত নামের যুবক গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও গালিগালাজ করার অভিযোগে গাজীপুর থেকে সিফাত আবদুল্লাহ নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক সিফাত গাছা শাখা ‘ইনকিলাব মঞ্চের’ সদস্য হিসেবে জানা গেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর গাছা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী […]
এআই দিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি বানিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতাকে ঘিরে বিতর্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বিতর্কের মুখে পড়েছেন ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিঞা হাসিবুল হাসান হাসিব। ছবিটিতে তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পেছনের সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। গত রোববার (১৬ আগস্ট) বিকেলে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবিটি প্রকাশ করেন হাসিব। ক্যাপশনে তিনি দাবি করেন, […]
প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসা প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে ডিজিটাল কমার্সের গতি বৃদ্ধি, পেমেন্ট সিকিউরিটি ও সাইবার সুরক্ষা জোরদার করা এবং প্রযুক্তিগত উদ্ভাবন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠান ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কারপিন। আজ মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট অবকাঠামোর সার্বিক উন্নয়ন ও […]
বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমরা অনেক সম্মান করি: ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর সম্মান প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনেক সম্মান করি। আমি বহুবার তাঁর বক্তব্য শুনেছি; তিনি মন থেকে কথা বলেন, যা আমি লক্ষ্য করেছি। তিনি জনগণের নেতা, আর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও জনগণের নেতা। আমার বিশ্বাস, যখন এই দুই নেতা […]
স্পোর্টস কার ও ইভি গাড়ি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে আয়োজিত স্পোর্টস কার ও ইভি (ইলেকট্রিক ভেহিকল) গাড়ি প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) সকাল ১০টায় তিনি সেখানে যান। এ সময় তিনি আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন যানবাহন পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। প্রদর্শন করা যানবাহনের মধ্যে রয়েছে চার্জে চালিত প্রাইভেট কার ও মোটরসাইকেল। প্রধানমন্ত্রীর প্রেস উইং […]
রামিসার বোনের পড়াশোনা ও নিরাপদ আশ্রয়ের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী শিশু রামিসার পরিবারের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এসময় তিনি জানান, বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাত ১০টার দিকে রামিসার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় সঙ্গে ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী আসাদুজ্জামান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা […]
পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজেও হাত দেবে বিএনপি: প্রধানমন্ত্রী তারেক রহমান

সবার জন্য পানির সুব্যবস্থা নিশ্চিত করতে এবং জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষা করতে ছাতা প্রকল্পের আওতায় পদ্মা ব্যারেজের পাশাপাশি বিএনপি তিস্তা ব্যারেজ নিয়েও কাজ করবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সাথে তিনি দেশের ক্রমবর্ধমান ভূমিকম্পের ঝুঁকির সাথে খাল ও নদী খননের গভীর সম্পর্কের কথা উল্লেখ করে ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার নিয়ে […]
আনসার ও ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী–এর ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন তারেক রহমান। বুধবার (২০ মে) সকালে গাজীপুরের সফিপুরস্থ আনসার ও ভিডিপি একাডেমিতে পৌঁছালে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। সমাবেশের শুরুতেই প্রধানমন্ত্রী সুসজ্জিত প্যারেড গ্রাউন্ডে আয়োজিত আকর্ষণীয় ও সুশৃঙ্খল কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে অভিবাদন মঞ্চ থেকে তিনি রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেন। এসময় বাহিনীর […]
প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ-বিকেএমইএ নেতাদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তৈরি পোশাক খাতের শীর্ষ দুই সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নেতারা। সোমবার (১১ মে) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বিজিএমইএ ও বিকেএমইএর কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এসময় তারা দেশের অর্থনীতির অন্যতম […]