সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসা প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে ডিজিটাল কমার্সের গতি বৃদ্ধি, পেমেন্ট সিকিউরিটি ও সাইবার সুরক্ষা জোরদার করা এবং প্রযুক্তিগত উদ্ভাবন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল

বাংলাদেশে ডিজিটাল কমার্সের গতি বৃদ্ধি, পেমেন্ট সিকিউরিটি ও সাইবার সুরক্ষা জোরদার করা এবং প্রযুক্তিগত উদ্ভাবন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠান ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কারপিন।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট অবকাঠামোর সার্বিক উন্নয়ন ও ক্যাশলেস সোসাইটি গঠনের ক্ষেত্রে করণীয় নিয়ে দ্বিপক্ষীয় আলোচনা হয়। এ সময় স্টিফেন কারপিন বাংলাদেশে ডিজিটাল লেনদেন সুবিধা সম্প্রসারণ এবং ই-কমার্স খাতে আর্থিক নিরাপত্তা আরও সুসংহত করার লক্ষ্যে নতুন বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তার আগ্রহ প্রকাশ করেন।

বিশেষ করে, ব্যাংকিং খাত ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে নিরাপদ ও কার্যকর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার এবং দেশের ফ্রিল্যান্সারদের জন্য সহজ উপায়ে রেমিট্যান্স ও বৈদেশিক আয় আনার প্রক্রিয়া মসৃণ করার বিষয়ে তারা আলোচনা করেন। পাশাপাশি মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে ও জাতীয় টোল প্লাজাসহ বিভিন্ন জনপরিষেবায় বিশ্বমানের অনলাইন ও কার্ড পেমেন্ট ব্যবস্থা চালুর সম্ভাব্য দিকগুলো নিয়েও কথা বলেন প্রতিনিধি দল।

উল্লেখ্য, তিন দিনের সরকারি সফরে গতকাল সোমবার (১০ আগস্ট) বাংলাদেশে আসেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কারপিন। আগামী ১২ আগস্ট পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন। প্রতিনিধি দলে আরও উপস্থিত আছেন ভিসার ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলের গ্রুপ কান্ট্রি ম্যানেজার সুরেশ শেঠি।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন