কাঠমান্ডু-দিল্লি সম্পর্কে টানাপড়েন: লিপুলেখ ইস্যু ও নেপালি প্রধানমন্ত্রীর ‘কঠোর’ প্রটোকল নীতি

ভারত ও নেপালের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নতুন করে অস্থিরতার ছায়া নেমে এসেছে। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ-এর সঙ্গে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির পূর্বনির্ধারিত বৈঠক বাতিল হওয়া এবং লিপুলেখ সীমান্ত নিয়ে নেপালের কঠোর অবস্থানের ফলে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ হয়েছে। সোমবার (১১ মে) ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির দুই দিনের রাষ্ট্রীয় সফরে কাঠমান্ডু […]
দেশের টিভি টক-শোতে ‘নির্দিষ্ট’ মুখ: বৈচিত্র্যের অভাব ও নারী প্রতিনিধিত্বে বড় ঘাটতি

বাংলাদেশের টেলিভিশন টক-শোগুলো জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বর্তমানে এগুলোতে বিষয়বস্তুর একঘেয়েমি এবং আলোচক নির্বাচনের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু ব্যক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা লক্ষ্য করা যাচ্ছে। ২০২৬ সালের এপ্রিলে এক পর্যবেক্ষণ প্রতিবেদনে দেশের টক-শো জগতের এই সংকীর্ণ চিত্রটি ফুটে উঠেছে। পর্যবেক্ষণে দেখা গেছে, ২০২৬ সালের এপ্রিল মাসে দেশের শীর্ষ সাতটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের আলোচনায় ঘুরেফিরে কয়েকটি […]
শেখ হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং করে শুভেন্দু অধিকারী ক্ষমতায়

শেখ হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসানো হয়েছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল অলি আহমদ। গতকাল রবিবার (১০ মে) চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১১-দলীয় ঐক্যের এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্নেল অলি বলেন, কিছুদিন আগে পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে। […]
সীমান্তে কাঁটাতারেরবেড়া ভারতের অভ্যন্তরীণ বিষয় : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ভারতীয় সীমান্তে তারা যদি কাঁটাতারের সীমানা নির্ধারণ করতে চায় তবে সেটা তাদের অভ্যন্তরীণ বিষয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘সীমান্তে অনুপ্রবেশ রোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সার্বক্ষণিক সতর্ক রয়েছে।’ সোমবার (১১ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে লবণ চাষিদের জীবনমান উন্নয়নসংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, […]
পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোনামী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী। সোমবার সকালে এক ফেসবুক পোস্টে তিনি নিজেই পদত্যাগ করার কথা জানান। সহকারী অধ্যাপক মোনামী লিখেছেন, ‘শিক্ষকতা পেশার ৭ বছরে (২০২৪) কখনো এক মুহূর্তের জন্য প্রশাসনিক কোনো দায়িত্ব পালনের ইচ্ছা আমার হয়নি। বিইউপি, জগন্নাথ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন কখনো ভাবিনি আমি প্রশাসনিক […]
মাইলস্টোন ট্র্যাজেডি : ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদনের পর ‘পালিয়ে বেড়াচ্ছেন’ নিহত শিক্ষার্থীর বাবা-মা

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা উসাইমং মারমা পুলিশি হয়রানি এবং নিরাপত্তাহীনতার অভিযোগ তুলেছেন। স্ত্রীসহ তিনি পালিয়ে বেড়ানোর দাবিও করেছেন। নিহত শিক্ষার্থী উক্যছাইং মারমার বাবা উসাইমং মারমা গত বৃহস্পতিবার (৭ মে) ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলামের আদালতে […]
প্রধানমন্ত্রী তারেক রহমানকে শিশির মনিরের খোলা চিঠি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফেসবুকে খোলা চিঠি দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির। সোমবার (১১ মে) বিকেল ৫টায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে তিনি এই চিঠি প্রকাশ করেন। চিঠিতে শিশির মনির লিখেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী আমি জানি আপনি অনেক ব্যস্ত। আপনি এখন ক্ষমতায় তাই অনেক মধুর মাছি আপনাকে […]
প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ-বিকেএমইএ নেতাদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তৈরি পোশাক খাতের শীর্ষ দুই সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নেতারা। সোমবার (১১ মে) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বিজিএমইএ ও বিকেএমইএর কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এসময় তারা দেশের অর্থনীতির অন্যতম […]
দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার: সেতুমন্ত্রী

সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, “তিনটি প্রস্তাবনা আছে। এক নম্বর প্রস্তাবনা, দৌলতদিয়া-পাটুরিয়া পয়েন্টে করা হতে পারে। ফিজিবিলিটি স্টাডি অলরেডি কমপ্লিট। অর্থায়নের জায়গাটা নিয়ে ভাবছি, কথা বলছি। অন্যান্য প্রাক-প্রস্তুতি চলছে।” সোমবার (১১ মে) সচিবালয়ে আসন্ন ঈদুল আজহায় নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে প্রস্তুতি সভা শেষে […]
বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না : পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সোমবার (১১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। হুমায়ুন কবির বলেন, কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন ডর দেখানোর মতো কোনো জায়গা নেই। বাংলাদেশে মানুষ কাঁটাতার ভয় পায় না, সরকারও কাঁটাতার ভয় পায় না। যেখানে আমাদের কথা […]