সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

বাংলাদেশ ও পাকিস্তান জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের মতবিনিময় সভা

রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার (১২ মে) এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী

রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার (১২ মে) এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী পাকিস্তানের করাচি জোনের দায়িত্বশীল ডা. সীমা মালিক।

মতবিনিময় সভায় দুই দেশের নারী আন্দোলনের গতিপ্রকৃতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা ডা. সীমা মালিককে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন যে, এই সফরের মাধ্যমে ভবিষ্যতে আন্তর্জাতিক পরিমণ্ডলে নারীদের সম্পৃক্ততা আরও বাড়বে। ডা. সীমা মালিক পাকিস্তানের রাজনৈতিক ব্যবস্থার সীমাবদ্ধতা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে, পাকিস্তানের সামন্তবাদী ব্যবস্থার কারণে সেখানে শক্তিশালী যুব রাজনৈতিক ইউনিয়ন গড়ে উঠছে না, যেখানে বাংলাদেশের নারীদের তৎপরতা প্রশংসার দাবিদার।

রাজনৈতিক বিষয়ক সেক্রেটারী ডা. হাবিবা চৌধুরী সুইট বলেন, দাওয়াত ও সামাজিক কাজের কারণে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে জামায়াতের প্রতি আগ্রহ ও শ্রদ্ধা বাড়ছে। বিদেশ বিভাগীয় সেক্রেটারি খোন্দকার আয়েশা খাতুন বিগত সময়ে বাংলাদেশের শীর্ষ নেতাদের ওপর হওয়া নির্যাতনের কথা স্মরণ করে বলেন, আদর্শের প্রশ্নে আপোষহীন থাকার কারণেই তাঁরা অবর্ণনীয় ত্যাগের শিকার হয়েছেন।

বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল উম্মে আরওয়া ছাত্রীদের মাঝে সংগঠনের কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যতে এই অঞ্চলের নারীদের নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

জামায়াতের কেন্দ্রীয় আইটি বিভাগীয় সেক্রেটারি মাহবুবা জাহানের সঞ্চালনায় এই সভায় আরও উপস্থিত ছিলেন, সহকারী সেক্রেটারি মার্জিয়া বেগম ও সাঈদা রুম্মান,
প্রচার-মিডিয়া ও সাহিত্য সংস্কৃতি বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলু,সমাজকল্যাণ বিভাগীয় সেক্রেটারি খন্দোকার আয়শা সিদ্দীকা, বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার কেন্দ্রীয় সভানেত্রী মুনজিয়া এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্যবৃন্দ।

এই সফরের অভিজ্ঞতা পাকিস্তানের নারী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মতবিনিময় সভায় আশাবাদ প্রকাশ করা হয়।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন