সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

গুলি করে টাকা ছিনতাই ‎জামায়াত এমপির ভাগ্নে কারাগারে

রাজধানীর কদমতলী থানা এলাকায় ফাঁকা গুলি ছুড়ে ১৯ লাখ টাকা ডাকাতি এবং কয়েকজনকে কুপিয়ে আহতের অভিযোগের মামলায় ‎ঢাকা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য জয়নুল আবেদীনের ভাগ্নে ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান সাব্বির মিয়ার জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানো হয়েছে। ‎‎ তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১৩ মে) ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন। রবু মিয়া […]

হোস্টেলে সমকামিতায় লিপ্ত থাকাতে দুই ছাত্রদল নেতার সিট বাতিল

রাজধানীর সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের ছাত্রাবাসে সমকামিতায় লিপ্ত থাকার দায়ে ৪ ছাত্রের সিট বাতিল করা হয়েছে। একই সঙ্গে এক বহিরাগতসহ ৫ জনকে পুলিশে সোপর্দ করার পর ইতোমধ্যে ১৫ দিন কারাদণ্ডও ভোগ করেছেন তারা। এর মধ্যে দুইজন সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ছাত্রদলের পদধারী নেতা। শাস্তিপ্রাপ্ত চার শিক্ষার্থী হলেন বিএএএমএস (আয়ুর্বেদিক) ৩৩ ব্যাচের […]

আমি বঙ্গবন্ধুর দোসর ছিলাম, স্বাধীনতার যুদ্ধ করেছি : লতিফ সিদ্দিকী

‘আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দোসর ছিলাম, স্বাধীনতার যুদ্ধ করেছি। পাকিস্তান ভেঙেছি। তারই জন্য আজকে এখানে এসেছি।’ রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিনে থাকা সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী আদালতে হাজিরা দিতে এসে এসব কথা বলেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তার এই হাজিরা মওকুফ করেন। তবে তিনি বিচারককে জানান, এ […]

সুপ্রিম কোর্ট বার নির্বাচনের মনোনয়ন নিয়ে অভিযোগ আইনজীবী পিয়া জান্নাতুলের

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) নির্বাচনের মনোনয়ন নিয়ে অভিযোগ তুলেছেন আইনজীবী পিয়া জান্নাতুল। তিনি বলেছেন, ‘অনেকের নমিনেশন বাতিল হয়েছিল, তাদের নিয়ে যদি একসঙ্গে ভোট দেওয়া হতো, আইনজীবীদের নেতা কে হবেন, তারা ভালো করে দেখতে পারতেন। কাকে তারা নির্বাচিত করবেন।’ বুধবার (১৩ মে) সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি […]

অনিয়মের স্বর্গরাজ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

সাভারের সবুজ ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একসময় পরিচিত ছিল প্রাণচাঞ্চল্য আর মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্র হিসেবে। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বর্তমান সময় পর্যন্ত ঘটে যাওয়া একের পর এক ঘটনা প্রশাসনের চরম ব্যর্থতা এবং ক্যাম্পাসের ভঙ্গুর নিরাপত্তাব্যবস্থাকেই আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে প্রক্টর অফিসের ভেতরে প্রক্টরের উপস্থিতিতেই পিটিয়ে […]

বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়াণ

এক বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অবসান ঘটিয়ে না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বুধবার (১৩ মে) সকাল ১০টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী আয়েশা সুলতানা, সাবেক সংসদ সদস্য মাহবুব রহমান রুহেলসহ তিন ছেলে ও এক মেয়ে রেখে […]

বাংলাদেশ ও পাকিস্তান জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের মতবিনিময় সভা

রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার (১২ মে) এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী পাকিস্তানের করাচি জোনের দায়িত্বশীল ডা. সীমা মালিক। মতবিনিময় সভায় দুই দেশের নারী আন্দোলনের গতিপ্রকৃতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা ডা. সীমা মালিককে স্বাগত […]

অটিজম বৈশিষ্ট্যসম্পন্নদেরও সমাজের মূলধারায় আনতে হবে: প্রধানমন্ত্রী

অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের যথাযথ পরিচর্যার মাধ্যমে সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ উপলক্ষে মঙ্গলবার (১২ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের যথাযথ পরিচর্যা করতে হবে। প্রতিটি নাগরিকের […]

সেই জ্যোতিষীর নিয়োগ বাতিল করলেন বিজয়

তামিলনাড়ু রাজনীতির উত্তপ্ত পরিস্থিতির মুখে পড়ে নিজের ব্যক্তিগত জ্যোতিষী রিকি রাধন পণ্ডিত ভেট্রিভেলকে স্পেশাল ডিউটি অফিসার (ওএসডি) পদ থেকে সরিয়ে দিতে বাধ্য হলেন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। তার দল তামিলগা ভেট্টি কাজাগাম (টিভিকে)-এর জোটসঙ্গী এবং বিরোধী দলগুলোর ব্যাপক সমালোচনার মুখে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর কার্যালয়ে ওএসডি হিসেবে ভেট্রিভেলের নিয়োগের মাত্র একদিন পরই তা বাতিল […]

৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ৩৬ হাজার ৬৯৫ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ৯টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩৬ হাজার ৪৯০ কোটি ৯৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২০৪ কোটি ৭৯ লাখ টাকা। বুধবার (১৩ মে) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া […]