সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

শরীয়তপুরে ছাত্রলীগ নেতার বাবার ওপর হামলা

শরীয়তপুরে ছাত্রলীগ নেতার বাবার ওপর হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, জেলা ছাত্রলীগ নেতা সাজিত মোল্লার পিতাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হলেও এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক […]

ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজায় অংশ নেওয়ায় স্কুল পড়ুয়া ছেলেদের গ্রেপ্তারের অভিযোগ

চট্টগ্রামে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন-এর জানাজা ঘিরে কয়েকজন তরুণকে গ্রেপ্তার ও স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানিয়েছেন তাঁর ছেলে মাহবুব রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মাহবুব রহমান দাবি করেন, গত ১৪ মে বৃহস্পতিবার চট্টগ্রাম নগরী ও মিরসরাইয়ে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে […]

সীতাকুণ্ডে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা

চট্টগ্রামের সীতাকুণ্ডে ছাত্রলীগের এক নেতাকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেষ পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। আহত জাকারিয়া হাসান জিলহান সীতাকুণ্ড ডিগ্রি কলেজ ছাত্রলীগের সহসভাপতি। শনিবার (১৬ মে) রাত সোয়া ৮টার […]

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

হামের টিকাদান কর্মসূচি বাতিলে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে ‘ফৌজদারি অবহেলা’ উল্লেখ করে উপদেষ্টা পরিষদের ভূমিকা তদন্তের নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সবার দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। আজ রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম। মন্ত্রিপরিষদসচিব ছাড়াও স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও জনপ্রশাসনসচিব […]

ঝড়ের আগের শান্ত পরিবেশ : ডোনাল্ড ট্রাম্প

মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধ পরিস্থিতি ঘনীভূত হওয়ার ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে উদ্দেশ করে দেওয়া এক রহস্যময় বার্তায় তিনি বলেছেন, ‘এটি ছিল ঝড়ের আগের শান্ত পরিবেশ।’ তার এই মন্তব্য ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে।ট্রাম্প নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি একটি ছবি শেয়ার করেন। সেখানে তাকে […]

মব নিয়ে উদ্বিগ্ন নাহিদ ইসলাম

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘রাজধানীর মিরপুরের মাজারসহ দেশের বিভিন্ন জায়গায় হামলা, মব হলেও স্বরাষ্ট্রমন্ত্রী কোনো ব্যবস্থা নিচ্ছেন না। সরকারে যারা দায়িত্ব পালনে ব্যর্থ, তাদের সরে দাঁড়ানো উচিত। শনিবার (১৬ মে) বিকেলে রাজধানীতে জাতীয় যুব শক্তির বর্ষপূতির অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ‘বিভিন্ন জায়গায় আপনারা মবের বিরুদ্ধে বলেছেন। আন্তর্জাতিক জায়গায় আপনারা […]

দেশে একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে : তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সতর্ক থাকুন, দেশে একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে। রাজনীতির নামে যদি কেউ বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, রাজনীতির নামে যদি কেউ অরাজকতা সৃষ্টি করতে চায় আপনারা কি বসে থাকবেন? আমরা কেউ বসে থাকব না। শক্ত হাতে প্রতিহত করব।’ শনিবার (১৬ মে) বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি […]

কারিনা কায়সারের মৃত্যুতে আমি শোক জানাবো না : অভিনেতা আবদুল্লাহ রানা

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার-এর মৃত্যুতে যখন শোবিজ অঙ্গনে শোকের ছায়া, তখন তাঁর মৃত্যুতে শোক প্রকাশে অস্বীকৃতি জানিয়ে প্রতিবাদ করেছেন প্রবীণ অভিনেতা আবদুল্লাহ রানা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়া এক বক্তব্যে আবদুল্লাহ রানা বলেন, কারিনার মৃত্যুতে হয়তো আমার দুঃখ প্রকাশ করা উচিত, কিন্তু আমি করব না। তার এই মন্তব্য ঘিরে অনলাইনে […]

নেত্রকোনার কেন্দুয়ায় আওয়ামী লীগ নেতাকে হত্যা

নেত্রকোনার কেন্দুয়ায় ধান শুকানোকে কেন্দ্র করে একই গ্রামের দুই পক্ষের সংঘর্ষে রহিম উদ্দিন আহম্মেদ (৮০) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী মাকসুদ। এর আগে শুক্রবার (১৫ মে) রাত ৩টার দিকে ঢাকার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত রহিম […]

কক্সবাজারে ছাত্রলীগ নেতার মাকে পিটিয়ে হত্যা

কক্সবাজারের উখিয়ায় ছেলেকে বাঁচাতে গিয়ে ছৈয়দা বেগম (৪৮) নামে এক মায়ের মৃত্যুর ঘটনায় স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৬ মে) রাত ৮টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের টাইপালং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছৈয়দা বেগম স্থানীয় শ্রমজীবী সাব্বির আহমদের স্ত্রী। অভিযোগ উঠেছে উখিয়া উপজেলা বিএনপির সদস্য মিজান সিকদার, উপজেলা ছাত্রদলের […]