বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী–এর ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন তারেক রহমান। বুধবার (২০ মে) সকালে গাজীপুরের সফিপুরস্থ আনসার ও ভিডিপি একাডেমিতে পৌঁছালে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
সমাবেশের শুরুতেই প্রধানমন্ত্রী সুসজ্জিত প্যারেড গ্রাউন্ডে আয়োজিত আকর্ষণীয় ও সুশৃঙ্খল কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে অভিবাদন মঞ্চ থেকে তিনি রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেন।
এসময় বাহিনীর চৌকস সদস্যরা প্রধানমন্ত্রীকে বিশেষ গার্ড অব অনার প্রদান করেন। জাতীয় সমাবেশকে ঘিরে আনসার ও ভিডিপি একাডেমি প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।