সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

শেখ হাসিনার প্রত্যাবর্তন ও আওয়ামী লীগে বড় রদবদলের গুঞ্জন: আলোচনায় নওফেল-খালিদ-বাহাউদ্দিন

২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর তীব্র সাংগঠনিক সংকট ও নেতৃত্বের পুনর্বিন্যাসের মুখে পড়েছে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। রাজনৈতিক মহলে জোর গুঞ্জন উঠেছে, চলতি বছরের শেষদিকে ভারত থেকে দেশে ফিরতে পারেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আর তাঁর এই সম্ভাব্য প্রত্যাবর্তনের পর দলের কেন্দ্রীয় কমিটিতে আসতে পারে এক বড় ধরনের রদবদল। […]

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। রবিবার (২৪ মে) বিকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে হাইকমিশনারের অবদানের জন্য ধন্যবাদ জানান এবং পরবর্তী দায়িত্ব পালনের […]

বেইলি রোডে আবেগঘন স্মরণসভা

স্মৃতিচারণ, আবৃত্তি, গান, নাচ, নাট্যাংশ ও আবেগঘন কথামালায় স্মরণ করা হলো বাংলাদেশের নাট্যাঙ্গনের অবিস্মরণীয় নাম, মঞ্চসারথি প্রয়াত আতাউর রহমানকে। গতকাল শনিবার (২৩ মে) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তনে এই গুণী নাট্যজনের স্মরণে এক যৌথ সভার আয়োজন করা হয়। নাগরিক নাট্য সম্প্রদায়, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এবং ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) […]

কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে হাজিরা দিতে আসা এক বিএনপি নেতাকে লক্ষ্য করে প্রকাশ্য দিবালোকে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। হামলায় লক্ষ্যভ্রষ্ট হয়ে বিএনপি নেতা অক্ষত থাকলেও তাঁর মইনুদ্দীন (৩৭) নামের এক সহযোগী ও চাচাতো ভাই পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। আজ রোববার বেলা ১১টার দিকে আদালত প্রাঙ্গণের ফটকে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এই ঘটনার পর আইনজীবী […]

‘কচি মেয়ে’ কাণ্ড সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিএনপির এক নেতার আপত্তিকর অডিও কল রেকর্ড সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের সরাসরি কোনো উত্তর না দিয়ে এড়িয়ে গেছেন বর্তমান বিএনপি সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সম্প্রতি একটি অডিও রেকর্ড ফাঁসের ঘটনা দেশজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ফাঁস হওয়া ওই ফোনালাপে অভিযোগ ওঠে যে, ঢাকা থেকে […]

মব কালচার ও প্রশাসনিক ব্যর্থতায় ধস: ধ্বংসের মুখে বাংলাদেশের তৈরি পোশাক খাত

বিশ্বব্যাপী ভোক্তা চাহিদার ধীরগতি, তীব্র মূল্যস্ফীতির চাপ এবং খুচরা বিক্রেতাদের সতর্ক ক্রয়নীতির প্রভাবে ২০২৬ সালের শুরুতেই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পোশাক আমদানিতে বড় ধরনের সংকোচন দেখা দিয়েছে। ইইউর পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ে ইইউর মোট পোশাক আমদানি কমে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৮৩ বিলিয়ন ইউরোতে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১ […]

তিন ছাত্রদল নেতাকে সরকারি সংস্থায় চুক্তিভিত্তিক নিয়োগ

সরকারের গুরুত্বপূর্ণ তিনটি সংস্থায় ষষ্ঠ গ্রেডের ‘উপপরিচালক’ পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের তিন নেতা। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা তিনটি পৃথক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়েছে। নিয়োগপ্রাপ্তরা হলেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহসভাপতি মেহেদী হাসান আবির এবং ঢাকা কলেজ ছাত্রদল নেতা রাকিবুল হাসান রাকিব। […]

ধানমন্ডি ২৭ নম্বরে ধর্ষণ ও শিশু হত্যার প্রতিবাদে শিল্পী-জনতার সমাবেশ

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় নির্মম ধর্ষণ এবং হামে শিশু হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদী শিল্পী-জনতার এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনভর চলা এই সমাবেশটি সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক গণজাগরণে রূপ নেয়। সাধারণ মানুষের পাশাপাশি এই প্রতিবাদ সভায় সংহতি জানাতে রাজপথে নেমে আসেন দেশের সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা। সংগীত, চিত্রকলা, আবৃত্তি, নাটক, চলচ্চিত্র, নৃত্য […]