সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

নির্ধারিত ভাড়ায় স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ: সেতুমন্ত্রী

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে না এবং মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে না এবং মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (২৬ মে) সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, যাত্রীর তুলনায় পরিবহনের সংখ্যা কিছুটা কম থাকায় সীমাবদ্ধতা রয়েছে। তবে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।

তিনি বলেন, “অনেক যাত্রীর চলন্ত গাড়িতে ওঠার প্রবণতা রয়েছে। কোনো যাত্রী সচেতন হয়ে অভিযোগ করলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি।”

সড়কের ওপর পশুর হাট বসানো নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, কিছু এলাকায় পশুর হাটে অতিরিক্ত ভিড়ের কারণে হাট সড়ক পর্যন্ত ছড়িয়ে পড়ছে, যা যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে।

শেখ রবিউল আলম বলেন, “আমাদের পশু বিক্রি ও ঈদযাত্রা—দুটোই নিরাপদ রাখতে হবে। দুর্ঘটনা রোধে সরকারের কিছু সীমাবদ্ধতা রয়েছে। তাই যাত্রীদেরও সচেতন হতে হবে।”

তিনি আরও বলেন, “কিছু যাত্রী নিজেদের জীবনের নিরাপত্তার কথা ভাবছেন না। তারপরও অন্য যেকোনো সময়ের তুলনায় এবার মানুষ স্বস্তিতে ও নির্ধারিত ভাড়ায় বাড়ি ফিরতে পারছে।”

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন