ইউনূসের অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারণে ছিল ‘কিচেন কেবিনেট’, বিস্ফোরক তথ্য ফাঁস

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রশাসন পরিচালনায় একটি অনানুষ্ঠানিক ও অত্যন্ত প্রভাবশালী ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’ সক্রিয় ছিল। সরকারের আনুষ্ঠানিক কেবিনেটকে পাশ কাটিয়ে এই গোপন দলই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করত বলে বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন সাবেক পররাষ্ট্র উপদেষ্টা এম. তৌহিদ হোসেন। ২৪ মে তারিখে একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তৌহিদ […]
তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় করলেন নুরুননাহার নিম্মি

তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন নুরুননাহার নিম্মি। নেপালের স্থানীয় সময় বুধবার (২৭ মে) ভোর ৫টা ২৪ মিনিটে তিনি সফলভাবে এভারেস্টের চূড়ায় পৌঁছান। বিষয়টি নিশ্চিত করেছে বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (বিএমটিসি)। এর মাধ্যমে নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীন-এর পর দীর্ঘ ১৪ বছর পর আরেক বাংলাদেশি নারী এভারেস্ট জয় করলেন। […]
নির্ধারিত ভাড়ায় স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ: সেতুমন্ত্রী

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে না এবং মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার (২৬ মে) সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, যাত্রীর তুলনায় পরিবহনের সংখ্যা কিছুটা কম থাকায় সীমাবদ্ধতা রয়েছে। তবে […]
বিএনপি সরকারের ১০০ দিনে ২০০ উদ্যোগ ও প্রকল্পের কাজ শুরু

বিএনপি সরকারের প্রথম ১০০ দিনে ২০০ উদ্যোগ ও প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। সরকারের দাবি, এসব উদ্যোগের মাধ্যমে জনজীবন ও সমাজে ইতোমধ্যে দৃশ্যমান প্রভাব পড়তে শুরু করেছে এবং জাতির সামনে নতুন আশাবাদ ও ইতিবাচক পরিবর্তনের বার্তা পৌঁছেছে। বুধবার (২৭ মে) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক ই-বুকে সরকারের এই […]
মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে এসির গ্যাস লিকেজে ৬ শিশুর মৃত্যু

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতাল-এ শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) গ্যাস লিকেজের ঘটনায় ছয় নবজাতক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) সকালে হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম। তিনি জানান, ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, হাসপাতালের একটি ওয়ার্ডে থাকা এসি সিস্টেমে […]