সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

প্রকাশ্যে হেনস্তার শিকার মডেল নায়লা নাঈম

রাজধানী ঢাকার সাভারে প্রকাশ্যে হেনস্তা ও শারীরিক লাঞ্ছনার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন দেশের পরিচিত মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম। স্থানীয় একটি বাজারে সবজি কেনার সময়

রাজধানী ঢাকার সাভারে প্রকাশ্যে হেনস্তা ও শারীরিক লাঞ্ছনার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন দেশের পরিচিত মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম। স্থানীয় একটি বাজারে সবজি কেনার সময় এক ব্যক্তির ধাক্কায় তিনি আঘাত পেয়েছেন এবং তার পোশাক নিয়ে কটূক্তির মুখে পড়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন।

আজ মঙ্গলবার (২ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ঘটনার বর্ণনা দিয়ে নায়লা নাঈম লেখেন, “ব্যক্তিগতভাবে যারা আমাকে চেনেন সবাই জানেন আমি কতটুকু শালীন পোশাক পরে চলাফেরা করি। উল্লেখ্য আমি একজন অরাজনৈতিক ব্যক্তি।”

ঘটনার বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, “আমি আর আম্মু দাঁড়িয়ে সাভারের একটি লোকাল মার্কেট থেকে রাস্তার পাশে সবজি কিনছিলাম। মাথায় টুপি পরা, দাড়িওয়ালা ৪২ থেকে ৪৫ বছর বয়সী এক লোক আমাকে দুই হাত দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলেছে, আমার মাথায় পর্দা নেই। আমি কেন এরকম বাজারে বেপর্দা ঘোরাফেরা করছি।”

এই অভিনেত্রীর দাবি, আকস্মিক এই হামলায় তার হাত থেকে বাজারের ব্যাগ পড়ে যায় এবং তিনি বাম হাতে আঘাত পান। ঘটনার পরপরই তার মা আতঙ্কে তাকে সেখান থেকে সরিয়ে নেন। মায়ের ভীতিমিশ্রিত প্রতিক্রিয়ার কথা উল্লেখ করে নায়লা নাঈম লেখেন, “ঘটনার আকস্মিকতা আমি বুঝে ওঠার আগেই আম্মু আমাকে টেনে নিয়ে অটোতে করে সেখান থেকে সরে যায়। আম্মু শুধু বলে, ‘গায়ে যদি কাপড় নিয়ে ফিরতে চাও, একটা টু শব্দ করবে না।’ আমার মা এখনো ভয়ে কাঁপছে।”

প্রকাশ্যে এমন হেনস্তার শিকার হয়ে চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন নায়লা নাঈম। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে তিনি পোস্টে লেখেন, “এটা স্বাধীন রাষ্ট্র? আমাকে উত্তর দিন?”

উল্লেখ্য, পেশায় একজন ডেন্টাল সার্জন হলেও পরবর্তীতে মডেলিং ও বিনোদন জগতে কাজের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন নায়লা নাঈম। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার বিপুল সংখ্যক অনুসারী রয়েছে। একজন সুপরিচিত অভিনেত্রীর প্রকাশ্য বাজারে এমন লাঞ্ছিত হওয়ার ঘটনায় নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া ও তুমুল আলোচনা চলছে।

এই ঘটনার বিষয়ে স্থানীয় থানা পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা অভিযোগ দায়েরের তথ্য পাওয়া যায়নি।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন