প্রকাশ্যে হেনস্তার শিকার মডেল নায়লা নাঈম

রাজধানী ঢাকার সাভারে প্রকাশ্যে হেনস্তা ও শারীরিক লাঞ্ছনার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন দেশের পরিচিত মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম। স্থানীয় একটি বাজারে সবজি কেনার সময় এক ব্যক্তির ধাক্কায় তিনি আঘাত পেয়েছেন এবং তার পোশাক নিয়ে কটূক্তির মুখে পড়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন। আজ মঙ্গলবার (২ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ঘটনার […]
বিতর্ক প্রতিযোগিতার প্রাইজমানি না দিয়ে শিক্ষার্থীদের ব্লক ও হুমকির অভিযোগ

বুদ্ধিবৃত্তিক চর্চার ক্ষেত্র বিতর্ক প্রতিযোগিতার প্রাইজমানি না দিয়ে বিজয়ী শিক্ষার্থীদের ফেসবুক আইডি ও ফোন নম্বর ব্লক এবং উল্টো হুমকি দেওয়ার মতো এক উদ্বেগজনক প্রতারণার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির ডেমরা থানা শাখার সদস্যসচিব হাজি ইউসুফ মাহমুদ তৌসিফের বিরুদ্ধে। তিনি ‘ইয়্যুথ ফোরাম অব বাংলাদেশ’ নামের একটি সংগঠনের সভাপতি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের নভেম্বর মাসে […]
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে আশাবাদী বাংলাদেশে খলিলুর রহমান

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি (পিজিএ) পদে দ্বিতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ। এ পদে বাংলাদেশের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (২ জুন) নিউইয়র্ক সময় সকাল ১০টায় জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। ভোট শেষে জানা যাবে আগামী অধিবেশনের সভাপতির দায়িত্ব কার হাতে যাচ্ছে। প্রচলিত আঞ্চলিক আবর্তন পদ্ধতি অনুযায়ী, এবার সাধারণ পরিষদের […]
জন্মভূমি ভোলায় বাবা-মায়ের পাশে সমাহিত তোফায়েল আহমেদ

ঊনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বর্ষীয়ান রাজনীতিক এবং সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ-এর জানাজা মঙ্গলবার ভোলায় অনুষ্ঠিত হয়েছে। বাদ জোহর ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে হেলিকপ্টারে […]
আইএলওর আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ

জেনেভায় অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনের (আইএলসি) সহ-সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত নাহিদা সোবহান এ দায়িত্ব পালন করবেন। গত ১ জুন অনুষ্ঠিত নির্বাচনে আইএলওর ১৮৭টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা সর্বসম্মতিক্রমে বাংলাদেশের পক্ষে সমর্থন জানান। সম্মেলনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জুয়ান কাস্টিলো। অন্য দুই […]
শুল্কমুক্ত বাজার সুবিধা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সাক্ষাতে রোহিঙ্গা সংকট, দ্বিপক্ষীয় বাণিজ্য, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ এবং জ্বালানি খাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। মঙ্গলবার (২ জুন) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, বৈঠকে উভয় পক্ষ যুক্তরাষ্ট্রের […]
প্রবাসীর ফেরার আনন্দ রূপ নিল মহাশোকে ; ভাঙ্গায় সড়ক দূর্ঘটনায় প্রবাসীসহ নিহত ৫

যে বাড়িটিতে দীর্ঘ ১০ বছর পর মালয়েশিয়া প্রবাসী রাকিব হোসেনের ফেরার আনন্দে উৎসবের আমেজ থাকার কথা ছিল, মাত্র কয়েক সেকেন্ডের এক নির্মম সড়ক দুর্ঘটনা সেই আনন্দকে চিরকালের জন্য এক নিথর নীরবতায় রূপ দিল। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম এলাকায় ভোরের আলো ফোটার আগেই শেষ হয়ে গেছে যশোরের ঝিকরগাছা উপজেলার এক সাজানো পরিবারের সব স্বপ্ন। বিমানবন্দর থেকে প্রবাস […]
শিশু রামিসা হত্যা মামলা: বাবা আব্দুল হান্নানের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে বিচার শুরু

রাজধানীতে চাঞ্চল্যকর শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২ জুন) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে মামলার বাদী ও রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সাক্ষ্য দেওয়া শুরু করেন। সাক্ষ্য দিতে এসে তিনি আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন এবং জড়িত আসামিদের […]
অন্তর্বর্তী সরকার পরিচালনা ছিল ভয়ংকর চ্যালেঞ্জিং: আলী ইমাম মজুমদার

অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং তা পরিচালনা করা অত্যন্ত কঠিন ও একটি ভয়ংকর চ্যালেঞ্জিং বিষয় ছিল বলে মন্তব্য করেছেন সরকারের খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। আজ মঙ্গলবার (২ জুন) সাংবাদিক সোহরাব হাসানের সঞ্চালনায় আয়োজিত ‘চরচা সংলাপে’ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সংলাপে তিনি বিগত সরকারের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, প্রশাসনের ভাঙন এবং অন্তর্বর্তী […]
ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর কর বসছে না: জুয়েল রানাকে প্রধানমন্ত্রী

দেশের ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর প্রস্তাবিত ৭.৫ শতাংশ কর আরোপ করা হচ্ছে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১ জুন) সচিবালয়ে জনপ্রিয় ফেসবুক পেজ ‘চিত্ত মিডিয়া’র প্রতিষ্ঠাতা ও তরুণ কনটেন্ট ক্রিয়েটর জুয়েল রানার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। কৃষি, প্রকৃতি, মানুষ ও সাহিত্যের মেলবন্ধনে মানসম্মত ভিডিও তৈরি […]