সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন প্রধানমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের মেয়ে

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের নৈর্ব্যক্তিক (এমসিকিউ) পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। একই পরীক্ষায় পাস করেছেন বার

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের নৈর্ব্যক্তিক (এমসিকিউ) পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। একই পরীক্ষায় পাস করেছেন বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের মেয়ে ব্যারিস্টার আদিবা রুহুল।

শনিবার (১৩ জুন) বাংলাদেশ বার কাউন্সিল সূত্র ঢাকা পোস্টকে এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে গতকাল শুক্রবার মধ্যরাতে ব্যারিস্টার জাইমা রহমান তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে নিজেই বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করার বিষয়টি জানান।

গতকাল রাতে বাংলাদেশ বার কাউন্সিলের অফিশিয়াল ওয়েবসাইটে আইনজীবী তালিকাভুক্তির এই প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবারের এমসিকিউ পরীক্ষায় মোট ৯,২০১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

বার কাউন্সিল সূত্রে জানা গেছে, এবারের আইনজীবী তালিকাভুক্তির প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে মোট ৩৭ হাজার ৮০ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন।

বাংলাদেশ বার কাউন্সিলের নিয়ম অনুযায়ী, হাইকোর্ট বা নিম্ন আদালতে নিয়মিত ওকালতি বা প্র্যাকটিস করার অনুমতি পেতে একজন প্রার্থীকে মোট তিনটি ধাপে উত্তীর্ণ হতে হয়। ধাপগুলো হলো, নৈর্ব্যক্তিক (এমসিকিউ) পরীক্ষা (যা গতকাল প্রকাশিত হলো)। লিখিত পরীক্ষা এমসিকিউতে উত্তীর্ণ প্রার্থীরা এই ধাপে অংশ নেবেন। মৌখিক (ভাইভা) পরীক্ষা লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের এই চূড়ান্ত ধাপে অংশ নিতে হয়।

উল্লেখ্য, বার কাউন্সিলের নিয়ম অনুযায়ী, কোনো পরীক্ষার্থী একবার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তিনি পরবর্তী তিনবার সরাসরি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত বা যোগ্য বলে গণ্য হন। বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি এই পুরো পরীক্ষার প্রক্রিয়া, সিদ্ধান্ত ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে থাকে।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন