দুধ দিয়ে গোসল করে জামায়াত ছাড়লেন কর্মী

বাগেরহাটের ফকিরহাটে দুধ দিয়ে গোসল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন শেখ তারেক নামে এক কর্মী। গতকাল শুক্রবার (১২ জুন) জুমার নামাজের আগে তার এই দুধ দিয়ে গোসল করা এবং দল ত্যাগের ঘোষণার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়। শেখ তারেক উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি দীর্ঘ […]
ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

ভারতীয় সেনাবাহিনীর নতুন সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। আগামী ৩০ জুন তিনি আনুষ্ঠানিকভাবে এই শীর্ষ পদের দায়িত্ব গ্রহণ করবেন। বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী একই দিনে তাঁর নির্ধারিত মেয়াদ শেষে অবসরে যাচ্ছেন। লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ বর্তমানে দেশটির উপসেনাপ্রধানের (ভাইস চিফ অব আর্মি স্টাফ) দায়িত্ব পালন করছেন। সফল ও দীর্ঘ প্রায় চার […]
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াত আমির

বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর একটি বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশে দায়িত্ব গ্রহণের পর […]
বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন প্রধানমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের মেয়ে

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের নৈর্ব্যক্তিক (এমসিকিউ) পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। একই পরীক্ষায় পাস করেছেন বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের মেয়ে ব্যারিস্টার আদিবা রুহুল। শনিবার (১৩ জুন) বাংলাদেশ বার কাউন্সিল সূত্র ঢাকা পোস্টকে এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে গতকাল শুক্রবার […]
শিবিরের আন্তর্জাতিক সম্পাদক জিসান বহিষ্কার, ‘প্রেমের সম্পর্ক প্রমাণিত’ দাবি প্রচার সম্পাদকের

কুমিল্লার দাউদকান্দি থেকে নিখোঁজ হওয়া ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিসান প্রধানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় সাংগঠনিক নিয়ম অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদ। শনিবার (১৩ জুন) দুপুরে সামাজিক […]
ডা. ধীপ্রার মৃত্যুকে ‘অস্বাভাবিক’ দাবি করে সহপাঠী ও পরিবারের মানববন্ধন

বাংলাদেশ মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. নাফিসা তাবাসসুম ধীপ্রার মৃত্যুকে ‘অস্বাভাবিক’ উল্লেখ করে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন তাঁর সহপাঠী, সহকর্মী ও পরিবারের সদস্যরা। একই সঙ্গে ময়নাতদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং এই ঘটনার সুনির্দিষ্ট ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে। গতকাল শুক্রবার (১২ জুন) রাজধানীর বারডেম হাসপাতালের সামনে আয়োজিত এক বিশাল মানববন্ধন […]
হরমুজ প্রণালি খুলে দেওয়া ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের চুক্তি চূড়ান্ত পর্যায়ে

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান রক্তক্ষয়ী সামরিক সংঘাত বন্ধে এবং উত্তেজনা প্রশমনে একটি ঐতিহাসিক চুক্তি চূড়ান্ত হওয়ার পথে রয়েছে। চুক্তিটি পুরোপুরি কার্যকর হলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও কৌশলগত নৌপথ ‘হরমুজ প্রণালি’ আবার আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়া হবে। একই সঙ্গে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা বিভিন্ন অর্থনৈতিক ও নৌ অবরোধ ধাপে ধাপে […]
জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পিটিয়ে থানায় হেনস্তা, এসআইসহ ৩ পুলিশ ক্লোজড, মামলা দায়ের

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে পাইপ দিয়ে পিটিয়ে নির্যাতন ও থানায় হেনস্তা করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম নগরের খুলশী থানার এক উপপরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। আজ শনিবার (১৩ জুন) নাঈমের ভাই কামরুল হাসান […]
কক্সবাজারে পাতলী খাল পুনঃখনন ও দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে ‘পাতলী খাল’ পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) সকাল পৌনে ১১টায় তিনি এই খনন কর্মসূচির উদ্বোধন করেন। এর আগে, সকাল ১০টায় প্রধানমন্ত্রীকে বহনকারী ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী […]