সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ও জানাজা উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন দেশটির

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ও জানাজা উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। আগামী জুলাই মাসে ইরানের তেহরান ও মাশহাদে অনুষ্ঠিতব্য এই বহু-শহরভিত্তিক রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হচ্ছে।

নয়াদিল্লির কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, গত মঙ্গলবার ভারতে অবস্থিত ইরানি দূতাবাস দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের এই আনুষ্ঠানিক আমন্ত্রণপত্রটি পৌঁছে দিয়েছে।

ঘোষিত অনুষ্ঠানসূচি অনুযায়ী, আগামী ৪ জুলাই ইরানের রাজধানী তেহরানে এই আন্তর্জাতিক শোকানুষ্ঠান শুরু হবে এবং তা চলবে ৬ জুলাই পর্যন্ত। পরবর্তীতে আগামী ৯ জুলাই আয়াতুল্লাহ আলী খামেনির জন্মস্থান মাশহাদে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফনের মাধ্যমে এই দীর্ঘ শোকানুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

উল্লেখ্য, ৮৬ বছর বয়সী ইরানের এই ক্ষমতাধর সর্বোচ্চ নেতা গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত এবং নিরাপত্তা ঝুঁকির কারণে মার্চ মাসে নির্ধারিত তাঁর দাফন অনুষ্ঠান পিছিয়ে আগামী জুলাই মাসে পুনর্নির্ধারণ করা হয়।

প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের পক্ষ থেকে ভারত ছাড়াও চীন, রাশিয়া, কাতার, ফ্রান্স ও পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন প্রভাবশালী দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছে। ইতিমধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঘোষণা দিয়েছেন যে, আয়াতুল্লাহ খামেনির এই শেষ বিদায় অনুষ্ঠানে পাকিস্তানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সশরীরে অংশ নেবে। মোদির এই সফরে অংশ নেওয়া বা প্রতিনিধি প্রেরণের বিষয়ে নয়াদিল্লির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন