সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

আদালতে বড় স্বস্তি মিমি চক্রবর্তীর, এফআইআর স্থগিতাদেশ

আইনি লড়াইয়ে আপাতত বড়সড় স্বস্তি পেলেন টলিউড অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের (FIR) কার্যকারিতার ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী, এই মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত মিমির বিরুদ্ধে কোনো ধরনের কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারবে না রাজ্য পুলিশ। বুধবার (২৪ জুন) কলকাতা হাইকোর্টের বিচারপতি […]

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ও জানাজা উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। আগামী জুলাই মাসে ইরানের তেহরান ও মাশহাদে অনুষ্ঠিতব্য এই বহু-শহরভিত্তিক রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হচ্ছে। নয়াদিল্লির কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, গত […]

কারাগারে সাতকানিয়া যুবলীগ নেতার মৃত্যু, রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ

ফরিদপুরে ডিবি হেফাজতে এক ছাত্রলীগ কর্মীর মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুরুল আলম (৪০) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। নিহত নুরুল আলম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং সাবেক ছাত্রনেতা ছিলেন। কারা কর্তৃপক্ষ ও পুলিশ এটিকে স্বাভাবিক বা অসুস্থতাজনিত মৃত্যু দাবি করলেও, আওয়ামী লীগ ও নিহতের পরিবারের […]

রোহিঙ্গাদের প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের মিয়ানমারে স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৪ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অস্ট্রেলীয় সরকারের মানবিক সহায়তা সংক্রান্ত একটি চুক্তি সই অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘ শিশু […]

‘সব ইহুদিই তোমার ওপর বিরক্ত’-নেতানিয়াহুকে ট্রাম্পের ক্ষোভের তথ্য প্রকাশ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এক ফোনালাপে ‘সব ইহুদিই তোমার ওপর বিরক্ত’ বলে মন্তব্য করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদপত্র নিউইয়র্ক টাইমসের দুই সাংবাদিকের লেখা নতুন বই শাসন পরিবর্তন-এ ট্রাম্পের এই ক্ষোভের তথ্য উঠে এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের জামাতা ও সাবেক মার্কিন শান্তি দূত জ্যারেড কুশনার, মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং […]

শ্রম আইনের মামলায় গ্রেফতার শুভ্রসহ চারজনের জামিন

শ্রম আইনের মামলায় গ্রেফতার হওয়া নাভানা গ্রুপ-এর ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রসহ আত্মসমর্পণ করা চার আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৪ জুন) ঢাকার প্রথম শ্রম আদালতের বিচারক গোলাম আজম তাদের জামিন মঞ্জুর করেন বলে আদালত সূত্রে জানা গেছে। এর আগে একই দিন ভোরে সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেফতার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। গ্রেফতারের পর […]

গ্রীষ্মকালীন দাভোস শেষে হাই-স্পিড ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

চীনের দালিয়ান সফর শেষে রাজধানী বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় দুপুর দেড়টায় হাই-স্পিড ট্রেনে তারা দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে রওনা দেন। এর আগে স্থানীয় সময় সকাল ১০টায় প্রধানমন্ত্রী দালিয়ানে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন দাভোসের বার্ষিক সম্মেলন-এ অংশ নেন। চীনের দালিয়ান আন্তর্জাতিক […]