সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

গ্রীষ্মকালীন দাভোস শেষে হাই-স্পিড ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

চীনের দালিয়ান সফর শেষে রাজধানী বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বুধবার (২৪ জুন) চীনের স্থানীয়

চীনের দালিয়ান সফর শেষে রাজধানী বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় দুপুর দেড়টায় হাই-স্পিড ট্রেনে তারা দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে রওনা দেন।

এর আগে স্থানীয় সময় সকাল ১০টায় প্রধানমন্ত্রী দালিয়ানে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন দাভোসের বার্ষিক সম্মেলন-এ অংশ নেন। চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র-এ অনুষ্ঠিত এ সম্মেলনের আয়োজন করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম।

‘১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস’-এ বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম-ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ অংশ নেন।

সম্মেলনে বিশ্বের ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনীতি, ব্যবসা, শিক্ষা ও গণমাধ্যম অঙ্গনের এক হাজার ৭০০ জনেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সংশ্লিষ্টদের মতে, ‘গ্রীষ্মকালীন দাভোসে’ প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি বিভিন্ন দেশের সফল অভিজ্ঞতা ও সেরা চর্চা গ্রহণের মাধ্যমে জাতীয় সক্ষমতা আরও শক্তিশালী করতে সহায়ক হবে।

উল্লেখ্য, গত সোমবার (২২ জুন) মালয়েশিয়া সফর শেষে চীনের দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন