সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

বাংলাদেশ-চীন প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্ব

প্রধানমন্ত্রী’র প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সাক্ষাতে বাংলাদেশ ও চীনের বিদ্যমান সামরিক ও প্রতিরক্ষা […]

বিশ্ব পরিস্থিতি বদলালেও বাংলাদেশের পাশে থাকবে চীন: ইয়াও ওয়েন

বিশ্ব পরিস্থিতি যেভাবেই বদলাক না কেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার থেকে চীন কখনো সরে আসবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, চীন সবসময় বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু, ভালো প্রতিবেশী ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকবে। সোমবার (৩ আগস্ট) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট […]

চীনা উদ্যোগে গঠিত এআই জোটে যুক্ত হচ্ছে বাংলাদেশ

চীনের উদ্যোগে গঠিত আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কো-অপারেশন অর্গানাইজেশন’ (ওয়াইকো)-এ প্রাথমিকভাবে পর্যবেক্ষক দেশ হিসেবে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শনিবার (১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করেছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, ওয়াইকো হলো বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ন্ত্রণ, নিরাপত্তা এবং প্রযুক্তিগত সহযোগিতা জোরদারে চীনের নেতৃত্বে গঠিত একটি আন্তর্জাতিক জোট […]

‘তিস্তা প্রকল্প কোনো তৃতীয় পক্ষকে টার্গেট করে নয়’: ভারতকে চীনের জবাব

তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের সরাসরি জবাব দিয়েছে চীন। বেইজিংয়ের দাবি, বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে পরিচালিত হয় না এবং এতে বাইরের কোনো দেশের প্রভাব থাকাও অনুচিত। একই সঙ্গে তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাসও দিয়েছে পরাশক্তি দেশটি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। […]

চীনের ‘কৃত্রিম সূর্য’ প্রকল্পে বড় সাফল্য: বাণিজ্যিক ফিউশন শক্তির দিকে আরও এক ধাপ

নিজেদের ‘কৃত্রিম সূর্য’ প্রকল্পের জন্য তৈরি উচ্চ-তাপমাত্রার একটি সুপারকন্ডাক্টিং ম্যাগনেট বা চুম্বকের সফল পরীক্ষা সম্পন্ন করেছেন চীনা বিজ্ঞানীরা। পারমাণবিক ফিউশন প্রযুক্তিকে গবেষণাগার থেকে বাণিজ্যিক ব্যবহারের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই মাইলফলকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ প্রশস্ত করলো বলে মনে করা হচ্ছে। চীনের আনহুই প্রদেশের হেফেই ফিউচার সায়েন্স সিটিতে অবস্থিত ‘বার্নিং প্লাজমা এক্সপেরিমেন্টাল সুপারকন্ডাক্টিং টোকামাক’ নামের একটি […]

গ্রীষ্মকালীন দাভোস শেষে হাই-স্পিড ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

চীনের দালিয়ান সফর শেষে রাজধানী বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় দুপুর দেড়টায় হাই-স্পিড ট্রেনে তারা দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে রওনা দেন। এর আগে স্থানীয় সময় সকাল ১০টায় প্রধানমন্ত্রী দালিয়ানে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন দাভোসের বার্ষিক সম্মেলন-এ অংশ নেন। চীনের দালিয়ান আন্তর্জাতিক […]