‘এই ভাই স্লোগান বন্ধ, বহু বছর পর নানা বাড়ি আসছি’

বহু বছর পর নিজ নানা বাড়ি ফেনীতে স্মৃতিচারণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দিনব্যাপী সরকারি সফরে তিনি ফেনী পৌঁছান এবং শ্রীপুরে নানার ভিটা সফর করেন। স্মৃতিচারণ করতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আজকে বহু বছর পরে নানা বাড়িতে আসলাম। সবচেয়ে প্রথম আমি এখানে ১৯৯১ সালে মা বেগম খালেদা জিয়ার সঙ্গে এসেছিলাম। এখন শুধু […]
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংক্ষিপ্ত এই সরকারি সফর শেষে আগামী ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে দেশের উদ্দেশে রওয়ানা হবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরসূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। যুক্তরাষ্ট্র সফরকালে প্রধানমন্ত্রী […]
ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান, যাবে না কোনো প্রতিনিধি দলও: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে এই সম্মেলনে বাংলাদেশের কোনো প্রতিনিধি দলও অংশ নেবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার […]
কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের আসন্ন বৈশ্বিক জলবায়ু সম্মেলন ‘কপ৩১’ -এ যোগ দিতে তুরস্ক সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরটির বিষয়টি তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাথে আয়োজিত দ্বিপাক্ষিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের (সিএফএম) ২৩তম বিশেষ অধিবেশনের ফাঁকে […]
যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে সামরিক বাহিনীতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজনৈতিক মতাদর্শ কিংবা ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পদোন্নতির ক্ষেত্রে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিয়োগগত উপযুক্ততাকে মূল মানদণ্ড হিসেবে বিবেচনা করার জন্য তিনি সংশ্লিষ্ট নির্বাচনী পর্ষদকে তাগিদ দেন। রবিবার সকালে ঢাকা সেনানিবাসে বিমান বাহিনী সদর দপ্তরে […]
বিভ্রান্তির রাজনীতি ছেড়ে জনগণের জন্য কাজ করুন: প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজনীতি হওয়া উচিত মানুষের কল্যাণের জন্য, বিশৃঙ্খলা বা বিভ্রান্তি ছড়ানোর জন্য নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাম্প্রতিক বিদ্যুৎ সংকট নিয়ে বিরোধীদের আন্দোলনের সমালোচনা করে তিনি বলেন, রাস্তায় বসে ভাঙচুর ও বিশৃঙ্খলা তৈরির রাজনীতি ছেড়ে জনগণের জন্য কাজ করুন। আপনাদের কাছে যদি জ্বালানি বা বিদ্যুৎ সমস্যা সমাধানের কোনো বাস্তবসম্মত পরিকল্পনা থাকে, তবে তা জনগণের […]
শিক্ষকদের টাকা লুটে দুর্বল ব্যাংকে রেখেছিল বিগত সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

বিগত আওয়ামী লীগ সরকার প্রতিটি খাতেই লুটপাটের ধারা প্রতিষ্ঠা করেছিল এবং তা থেকে অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীরাও রেহাই পাননি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধার পাওনা টাকা হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। […]
ইসলাম ধর্মের অবমাননা রোধে সর্বোচ্চ শাস্তির আইনসহ প্রধানমন্ত্রীর কাছে হেফাজতের ৯ দফা দাবি

আল্লাহ, রাসুল (সা.), পবিত্র কোরআন ও ইসলাম ধর্মের অবমাননা রোধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন পাস, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে গণহত্যার বিচার এবং কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের ডিগ্রি কার্যকরসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ৯ দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। রোববার (৯ আগস্ট) বিকেল সোয়া ৪টায় চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর […]
৪০ কোটি হাতকে শ্রমে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমান

জনগণই বিএনপির সব ক্ষমতার উৎস উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের সমর্থন থাকলে আমাদের সব পরিকল্পনা বাস্তবায়নে আমরা সক্ষম হবো, ইনশাআল্লাহ। আমরা চাই দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মক্ষম শ্রমিকের হাতে রূপান্তর করতে। আমাদের কাজ করতে হবে, ফসলের উৎপাদন বাড়াতে হবে এবং শিল্পে বিপ্লব ঘটাতে হবে। রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার […]
ত্রাণ ও আলেমদের সঙ্গে মতবিনিময়ে রবিবার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নিতে এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দিতে রবিবার (৯ আগস্ট) চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই সফরকে কেন্দ্র করে উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলায় ব্যাপক সাজসজ্জা ও উৎসবেমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সফরকে কেন্দ্র করে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েক স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা […]