সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উদ্বোধনের পর রাজধানীর শেরেবাংলা নগরে নবনির্মিত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকালে জাদুঘরের আনুষ্ঠানিক স্মৃতিফলক উন্মোচন করেন তিনি। ফলক উন্মোচনের পর নিহতদের স্মরণে সুরা ফাতিহা পাঠ এবং বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এরপর প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী কক্ষ ঘুরে দেখেন। […]

প্রধানমন্ত্রীর সাথে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের সাক্ষাৎ

মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি কোহলার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ দ্বিপক্ষীয় সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন জানান, আলোচনায় মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সক্ষমতা ও ভূমিকার বিষয়টি প্রাধান্য পায়। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী ১৯৯১ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের […]

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ওপর মার্কিন সরকারের পূর্ণ আস্থা রয়েছে: সার্জিও গর

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ আস্থা রয়েছে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর বলেছেন, তার দূরদর্শী নেতৃত্বের মাধ্যমেই বাংলাদেশে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে এসেছে। বাংলাদেশ এখন নতুন যেকোনো মার্কিন বিনিয়োগের জন্য পুরোপুরি প্রস্তুত। শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক […]

পদোন্নতিতে রাজনৈতিক মতাদর্শ নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজনৈতিক মতাদর্শ বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নয়, বরং পেশাগত যোগ্যতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা ও সততাকে সেনাবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির প্রধান বিবেচ্য বিষয় হিসেবে নির্ধারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৬ জুলাই) সকালে সেনা সদর দফতরে আয়োজিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশমূলক আহ্বান জানান। নির্বাচনী পর্ষদের সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে […]

সেমিকন্ডাক্টরই হবে দেশের নতুন অর্থনৈতিক গন্তব্য: প্রধানমন্ত্রী তারেক রহমান

পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর (অর্ধপরিবাহী) বা চিপ নির্মাণ শিল্পই বাংলাদেশের জন্য পরবর্তী সম্ভাবনাময় অর্থনৈতিক গন্তব্য হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০৩০ সালের মধ্যে এই খাত থেকে ১ বিলিয়ন (১০০ কোটি) ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে সরকারি-বেসরকারি খাত ও প্রবাসীদের একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর নভোথিয়েটারে আয়োজিত দু […]

তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের

ব্যক্তিগত জীবনের কঠিন সংগ্রাম, দীর্ঘ ধৈর্য ও নানা প্রতিকূলতা পেরিয়ে আজকের অবস্থানে আসার স্মৃতিচারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের তরুণ ও সম্ভাবনাময় নতুন উদ্যোক্তাদের আশ্বস্ত করে তিনি বলেছেন, নতুন কিছু করার পথটি অত্যন্ত কঠিন হলেও যেকোনো মূল্যে সরকার তাদের পাশে থাকবে এবং সর্বোচ্চ শক্তি দিয়ে সহযোগিতা করবে। মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব […]

দেশ পুনর্গঠনে কোনো বাধা মেনে নেওয়া হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশ পুনর্গঠনের লক্ষ্যে বর্তমান সরকার কোনো বাধা মেনে নেবে না বলে প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের সমর্থন থাকলে বিএনপি দেশকে এগিয়ে নেওয়ার কাজে দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাবে। সোমবার (১৩ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোরে ফ্যামিলি কার্ডধারী নারীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এই […]

ঢাকার দুই মেগা প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আমিনবাজার ও দক্ষিণ সিটির মাতুয়াইলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রবিবার (১২ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্ধারিত সময়সীমার মধ্যে দুটি প্রকল্প বাস্তবায়ন […]

ঢামেক দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ জুলাই) সকালে ঢামেক ক্যাম্পাসের শহীদ মিলন চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে তিনি এই উৎসবের উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী কলেজ অডিটোরিয়াম চত্বরে একটি […]

চলমান দুর্যোগে প্রশাসন ও নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

চলমান প্রাকৃতিক দুর্যোগে প্রশাসনকে দৃঢ়ভাবে জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১০ জুলাই) সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। ড. মাহদী আমিন বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য বিএনপির নেতাকর্মীদেরও নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসনসহ রাষ্ট্রের প্রতিটি অনুষঙ্গ ক্ষতিগ্রস্তদের কাছে […]