সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

বিচ্ছিন্নতাবাদীদের বন্ধু বানাচ্ছে ইসরায়েল

গাজায় গণহত্যা, লেবাননে আগ্রাসন এবং ইরানের সঙ্গে যুদ্ধের কারণে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই চরম কূটনৈতিক বিচ্ছিন্নতা ও বিশ্বজুড়ে তৈরি হওয়া তীব্র ক্ষোভের মুখে নিজেদের অস্তিত্ব জাহির করতে এবং স্বীকৃতি পেতে এখন বিশ্বের বিভিন্ন অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর দিকে ঝুঁকছে ইসরায়েল। এই কৌশলের অংশ হিসেবে ইসরায়েলের সর্বশেষ নতুন মিত্র হয়ে উঠেছে বসনিয়ার সার্ব-নিয়ন্ত্রিত […]

জবি কেন্দ্রীয় মন্দিরের পুরোহিতকে আটকে রেখে নির্যাতন ও ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ

রাজধানীর পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত সুভাষ দেউরীকে (২৫) আটকে রেখে রাতভর বর্বর নির্যাতন, টাকা আদায় এবং পরবর্তীতে ছাদ থেকে নিচে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (২৯ জুন) রাত আনুমানিক ১২টার দিকে ওয়ারী থানার ১৫ নম্বর নারিন্দা […]

ডিবি হেফাজতে মৃত্যু ও তুরাগ নদ থেকে ৩ মরদেহ উদ্ধার: গভীর উদ্বেগ এইচআরএসএস-এর

ফরিদপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু এবং ঢাকার তুরাগ নদ থেকে মাত্র তিন দিনে তিনটি মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। সোমবার (২৯ জুন) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি জানায়, এই উভয় ঘটনাই জনমনে নিরাপত্তা, আইনের শাসন এবং মানবাধিকার সুরক্ষা নিয়ে গুরুতর ও মৌলিক […]

চিত্রনায়িকা পপির খুলনার পৈতৃক বাড়ি বিক্রি নিয়ে জটিলতা

ঢালিউডের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির খুলনার সোনাডাঙ্গায় অবস্থিত পৈতৃক সম্পত্তি ও ঐতিহ্যবাহী ‘মিয়াবাগ’ বাড়িটি বিক্রি বা মালিকানা হস্তান্তর নিয়ে তীব্র পারিবারিক বিরোধ ও আইনি জটিলতা তৈরি হয়েছে। জমিটির দখল এবং বিক্রির গুঞ্জনকে কেন্দ্র করে পপির পরিবারের সদস্যদের মধ্যেই পাল্টাপাল্টি অভিযোগ ও থানা-পুলিশ পর্যন্ত গড়ানোর খবর পাওয়া গেছে। পারিবারিক সূত্র ও স্থানীয় সূত্রে […]

সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার নতুন বাজেট পাস: কালো টাকা বিনিয়োগের সুযোগ বাতিল

জাতীয় সংসদে পাস হলো ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার নতুন বাজেট। মঙ্গলবার (৩০ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে কণ্ঠভোটের মাধ্যমে এই বাজেট পাস করা হয়। আগামী বুধবার (১ জুলাই) থেকে নতুন এই বাজেট দেশজুড়ে কার্যকর হতে যাচ্ছে। নতুন অর্থবছরের এই বাজেটে সাধারণ মানুষের স্বস্তি, কর কাঠামো সংস্কার এবং […]

প্রত্যক্ষদর্শী চলচ্চিত্র নির্মাতা আনন্দ কুটুমের দাবী: ইনু’র বিরুদ্ধে রায় ‘বাকোয়াজ’

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে দেওয়া ১০ বছরের সশ্রম কারাদণ্ডের রায়কে ‘বাকোয়াজ’ ও ‘সাজানো মিথ্যা মামলা’ বলে দাবী করেছেন সেসময়ের প্রত্যক্ষদর্শী ও চলচ্চিত্র নির্মাতা আনন্দ কুটুম। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘ পোস্টে ওই সময়ের মাঠপর্যায়ের বাস্তব চিত্র তুলে ধরে এই রায়কে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও […]

আইনজীবীর কলার ব্যান্ড পরে সংসদে রুমিন ফারহানা

জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ ও ছাঁটাই প্রস্তাবের আলোচনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিতর্কের পাশাপাশি আকর্ষণীয় আলোচনার বিষয় হয়ে উঠেছিল সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার পোশাক পরিধান। নানা ইস্যুর ফাঁকে বেশ কিছুক্ষন সংসদ সদস্য রুমিন ফারহানার পোশাক নিয়ে আলোচনা হয়। কারণ তিনি আইনজীবীর ব্যবহৃত বিশেষ কোলার ব্যান্ড পরে সংসদ অধিবেশনে অংশ নেন। বক্তব্য দেওয়ার শুরুতেই তিনি […]