সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার নতুন বাজেট পাস: কালো টাকা বিনিয়োগের সুযোগ বাতিল

জাতীয় সংসদে পাস হলো ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার নতুন বাজেট। মঙ্গলবার (৩০ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে

জাতীয় সংসদে পাস হলো ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার নতুন বাজেট। মঙ্গলবার (৩০ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে কণ্ঠভোটের মাধ্যমে এই বাজেট পাস করা হয়। আগামী বুধবার (১ জুলাই) থেকে নতুন এই বাজেট দেশজুড়ে কার্যকর হতে যাচ্ছে।

নতুন অর্থবছরের এই বাজেটে সাধারণ মানুষের স্বস্তি, কর কাঠামো সংস্কার এবং শিক্ষা খাতে বিশেষ ছাড়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে কয়েকটি বড় সংশোধনীসহ অর্থবিল ২০২৬ পাস হয়। এর মাধ্যমে কর ও শুল্ক সংক্রান্ত সব চূড়ান্ত সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তনগুলো হলো, সাধারণ করদাতাদের স্বস্তি দিতে করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। আবাসন খাতে আর ‘বিনা প্রশ্নে’ কালো টাকা বা অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ করার সুযোগ থাকছে না। এই সুবিধাটি সম্পূর্ণ বাতিল করা হয়েছে। উচ্চশিক্ষায় গতি ফেরাতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বেসরকারি মেডিক্যাল কলেজের করপোরেট কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। খুচরা ব্যবসায়ীদের ওপর ভ্যাট আরোপের যে প্রাথমিক প্রস্তাব করা হয়েছিল, তা চূড়ান্ত বাজেটে বাদ দেওয়া হয়েছে।

এর আগে গত ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য এই বিশাল অঙ্কের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এরপর দীর্ঘ আলোচনা ও চুলচেরা বিশ্লেষণ শেষে এটি পাস হয়।

সোমবার বাজেটের ওপর সমাপনী আলোচনায় অংশ নেন বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাজেট অধিবেশনের পাশাপাশি প্রশাসনিক ক্ষেত্রেও নতুন কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর অংশ হিসেবে দেশে নতুন একটি থানা এবং তিনটি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন