সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

বগুড়ায় প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে মাদরাসা সুপার গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে শারীরিক প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে বাকী বিল্লাহ (৫২) নামের এক মাদরাসা সুপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) ভোররাতে নন্দীগ্রাম উপজেলার নিজ বাড়ি

বগুড়ার নন্দীগ্রামে শারীরিক প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে বাকী বিল্লাহ (৫২) নামের এক মাদরাসা সুপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) ভোররাতে নন্দীগ্রাম উপজেলার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত বাকী বিল্লাহ নন্দীগ্রাম উপজেলার গছাইল দাখিল মাদরাসার সুপার হিসেবে কর্মরত আছেন।

স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, বাকী বিল্লাহর চাচাতো শ্যালিকা একজন শারীরিক প্রতিবন্ধী তরুণী। গত ২১ জানুয়ারি বিকেলে ওই তরুণীর বাড়িতে কেউ না থাকার সুযোগে তাঁকে ধর্ষণ করেন বাকী বিল্লাহ। ঘটনার বেশ কিছুদিন পর ওই তরুণীর শারীরিক পরিবর্তন দেখা দিলে পরিবারের লোকজনের মনে সন্দেহের সৃষ্টি হয়।

পরবর্তীতে তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করানো হলে চিকিৎসক জানান, ওই তরুণী ১৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা।

“শারীরিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় গছাইল দাখিল মাদরাসার সুপারকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবারই তাঁকে আদালতে পাঠানো হয়েছে।”

— তারিকুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), নন্দীগ্রাম থানা

ধর্ষণের এই ঘটনাটি জানার পর তরুণীর চাচা বাদী হয়ে গত ২৫ জুন আদালতে একটি মামলা দায়ের করেন। আদালতের নির্দেশনায় বৃহস্পতিবার (২ জুলাই) ভোররাতে নন্দীগ্রাম থানায় মামলাটি নিয়মিত মামলা (এফআইআর) হিসেবে নথিভুক্ত করা হয়।

মামলা রেকর্ডের পরপরই তৎপর হয়ে ওঠে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতেই নন্দীগ্রাম থানার একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত মাদরাসা সুপার বাকী বিল্লাহকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আজ দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন