চায়নিজ ইকোনমিক জোনে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি: চীনা রাষ্ট্রদূত

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়নিজ ইকোনমিক অ্যান্ড INDUSTRIAL জোনে ৩০টিরও বেশি চীনা কোম্পানি প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর বারিধারায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের সফলতা ও দ্বিপাক্ষিক সম্পর্কের নানা […]
বগুড়ায় প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে মাদরাসা সুপার গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে শারীরিক প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে বাকী বিল্লাহ (৫২) নামের এক মাদরাসা সুপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) ভোররাতে নন্দীগ্রাম উপজেলার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাকী বিল্লাহ নন্দীগ্রাম উপজেলার গছাইল দাখিল মাদরাসার সুপার হিসেবে কর্মরত আছেন। স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, বাকী বিল্লাহর চাচাতো শ্যালিকা একজন শারীরিক প্রতিবন্ধী […]
এমবাপ্পের সঙ্গে প্রেমের গুঞ্জনে আলোচনায় স্প্যানিশ অভিনেত্রী এস্টার এক্সপোসিতো

ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পের সঙ্গে প্রেমের গুঞ্জনে আবারও আলোচনায় এসেছেন স্প্যানিশ অভিনেত্রী এস্টার এক্সপোসিতো। যদিও দুজনের কেউই সম্পর্কের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি, তবে চলতি বছরে একাধিকবার একসঙ্গে দেখা যাওয়ায় তাদের নিয়ে জল্পনা-কল্পনা আরও বেড়েছে। সম্প্রতি মার্কিন সাময়িকী ELLE-এর এক প্রতিবেদনে এস্টার এক্সপোসিতোর ক্যারিয়ার, ব্যক্তিজীবন এবং এমবাপ্পেকে ঘিরে চলমান গুঞ্জনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। […]
আলী খামেনির শেষকৃত্যে অংশ নিচ্ছেন দেড় থেকে ২ কোটি মানুষ, কাভার করবেন ৬০০ বিদেশি সাংবাদিক

ইরানের ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান আগামী ৪ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে। ৯ জুলাই পর্যন্ত বিভিন্ন ধাপে অনুষ্ঠিতব্য এই শেষকৃত্যানুষ্ঠানে প্রায় দেড় থেকে ২ কোটি মানুষের সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে। ঐতিহাসিক এই আয়োজন কাভার করতে ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৬০০ বিদেশি সাংবাদিক ও আন্তর্জাতিক […]
নজরুল শুধু অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণার উৎস’—প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু অতীত ইতিহাসের অংশ নন, তিনি বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও অনুপ্রেরণার উৎস। তিনি আমাদের সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস এবং দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ভার্চুয়ালি আয়োজিত ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী […]
যশোরে ছাত্রলীগ নেতা রাব্বী হাসান আটক

যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাব্বী হাসানকে (২৬) আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার রাত সাড়ে ১১টার দিকে যশোর শহরের মণিহার এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের হাবুল্যা গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে রাব্বী হাসানের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ […]
খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার হাফিজ উদ্দিন

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেহরানের উদ্দেশে যাত্রা করেন। আয়াতুল্লাহ খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন এবং ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি মৃত্যুবরণ […]
১২৫ মিনিটের পেনাল্টি বিতর্কে সেনেগালের হৃদয়ভঙ্গ, অবিশ্বাস্য জয় বেলজিয়ামের

সিয়াটলে ম্যাচ শেষ হতে তখন আর মাত্র কয়েক মুহূর্ত বাকি। গ্যালারিতে থাকা হাজারো দর্শক যখন টাইব্রেকারের রোমাঞ্চকর ভাগ্যের খেলার অপেক্ষায় বুক বাঁধছেন, ঠিক তখনই নাটকীয় মোড় নিল ম্যাচ। অতিরিক্ত সময়েরও যোগ করা সময়ের পঞ্চম মিনিটে (১২৫ মিনিট) পেনাল্টি পেল বেলজিয়াম। আর ম্যাচ জয়ের এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করলেন না অধিনায়ক ইউরি টিলেমান্স। সফল স্পটকিকে সেনেগালের […]
এইচএসসি পরীক্ষা শুরু আজ: পরীক্ষার্থী পৌনে ১৩ লাখ, কেন্দ্রে কড়া নিরাপত্তা

সারাদেশে আজ থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে এই মহাযজ্ঞ শুরু হচ্ছে। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছেন। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে শিক্ষা বোর্ডগুলো এবং […]
‘৫০ টাকায় জুলাইযোদ্ধা সার্টিফিকেট!’ উমামা ফাতেমার রহস্যময় পোস্ট ঘিরে তোলপাড়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। রহস্যময়, রূপক ও তীব্র ব্যঙ্গাত্মক ভাষায় দেওয়া ওই পোস্টে তিনি ‘জুলাইযোদ্ধা সার্টিফিকেট’ দেওয়ার কথা উল্লেখ করেছেন, যা নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে নানা সমীকরণ ও চুলচেরা বিশ্লেষণ। বুধবার (১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে […]