সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

ব্যারিস্টার ফুয়াদকে ‘উন্মাদ’ বললেন বিএনপি ভাইস চেয়ারম্যান দুদু

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ব্যারিস্টার ফুয়াদের ওই

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ব্যারিস্টার ফুয়াদের ওই বক্তব্যকে ইঙ্গিত করে তিনি প্রশ্ন তুলেছেন, “তাকে আমরা উন্মাদ ছাড়া কী বলব?”

সম্প্রতি গণমাধ্যম ‘কালের কণ্ঠ’-এর নিয়মিত আয়োজন ‘কালের সংলাপ’-এ অংশ নিয়ে উপস্থাপকের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

শামসুজ্জামান দুদু বলেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের জন্ম দিয়েছে, ৬২-এর ছাত্র আন্দোলন, ৬৯-এর গণ আন্দোলন, ৭০-এর নির্বাচন এবং ৭১-এর মুক্তিযুদ্ধের শুরু—সবই তো করেছে এই প্রতিষ্ঠানটির ছাত্র-ছাত্রীরা। কিন্তু সেটা তিনি (ব্যারিস্টার ফুয়াদ) মানেন না।

তিনি আরও যোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠন দেশের ইতিহাসে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে। দেশের সকল রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় প্রায় সব নেতাই এই বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি। রাজনীতিতে ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতেই পারে, কিন্তু প্রতিষ্ঠানের অবদানকে খাটো করার সুযোগ নেই।

একই সংলাপে জামায়াতে ইসলামীর বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে কথা বলেন এই বিএনপি নেতা। তিনি বলেন, “বিরোধী দল তাদের মতো করে রাজনীতি করবে, বিএনপিও তাদের আদর্শ নিয়ে রাজনীতি করে। কিন্তু জামায়াতে ইসলামী সবসময় জুলাই বিপ্লবকে সামনে নিয়ে আসে। তারা সরকারের কোনো দোষত্রুটি না পেয়ে ভিন্ন কর্মসূচিতে যাওয়ার একটা পরিকল্পনা করছে।”

এর আগে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক বক্তব্যে ঢাবি নিয়ে চরম আপত্তিকর মন্তব্য করেন। তিনি বলেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কাল থেকে বন্ধ থাকলে দেশের কী ক্ষতি হবে? বাংলাদেশে ফ্যাসিস্ট, টাউট ও বাটপার তৈরি করেছে এই প্রতিষ্ঠানটি। বাংলাদেশ রাষ্ট্রের ক্ষতির দায় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের।

তার এই বক্তব্যের পর দেশজুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় ওঠে। এরই মধ্যে এই মন্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ব্যারিস্টার ফুয়াদের ব্যঙ্গচিত্রে জুতা নিক্ষেপ করা হয়েছে। পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে তাকে অবিলম্বে ক্ষমা চাওয়ার জোর দাবি জানানো হয়েছে।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন