ব্যারিস্টার ফুয়াদকে ‘উন্মাদ’ বললেন বিএনপি ভাইস চেয়ারম্যান দুদু

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ব্যারিস্টার ফুয়াদের ওই বক্তব্যকে ইঙ্গিত করে তিনি প্রশ্ন তুলেছেন, “তাকে আমরা উন্মাদ ছাড়া কী বলব?” সম্প্রতি গণমাধ্যম ‘কালের কণ্ঠ’-এর নিয়মিত আয়োজন ‘কালের সংলাপ’-এ অংশ নিয়ে উপস্থাপকের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। […]