জাতীয় সংসদে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপনের প্রতিবাদে যশোরে সিপিবির বিক্ষোভ

জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বুধবার বিকেলে শহরের ভৈরব চত্বরে সিপিবি যশোর জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সিপিবি যশোর জেলা কমিটির সদস্য গোলাম মোস্তফা মন্টুর সভাপতিত্বে সমাবেশটি পরিচালনা করেন মুহিবুল্লাহ মুহিব। এতে প্রধান বক্তা ও অন্যান্য অতিথি হিসেবে […]
তিতুমীর কলেজে হল সিট ভাগাভাগির অভিযোগ ৪ ছাত্রসংগঠনের বিরুদ্ধে

সরকারি তিতুমীর কলেজের আবাসিক হলে সিট বণ্টনকে কেন্দ্র করে ছাত্রদল, ছাত্রশক্তি, ইসলামী ছাত্র আন্দোলন (ইশা) এবং ছাত্র অধিকার পরিষদের বিরুদ্ধে সিট ভাগাভাগির অভিযোগ উঠেছে। নির্ধারিত বৈধ আসনের চেয়ে প্রায় দ্বিগুণ শিক্ষার্থীকে হলে সিট বরাদ্দ দিয়ে বিপুল পরিমাণ টাকা আদায়ের অভিযোগ উঠেছে সংগঠনগুলোর বিরুদ্ধে, যার কোনো প্রাতিষ্ঠানিক হিসাব নেই। এদিকে, সিট ভাগাভাগির এই প্রস্তাব প্রত্যাখ্যান করে […]
রাজনীতির আড়ালে উগ্রবাদের ডালপালা ও ভবিষ্যতের নিরাপত্তা ঝুঁকি

গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে যে শূন্যতা তৈরি হয়েছিল, তার সুযোগ নিয়ে উগ্রবাদী ও নিষিদ্ধ সংগঠনগুলো নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে কিনা তা নিয়ে জনমনে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার ভেঙে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিসহ বহু জঙ্গির পলায়ন এবং জামিনে বা অন্য উপায়ে বিতর্কিত ব্যক্তিদের মুক্তি পাওয়ার […]
নির্বাচনে ষড়যন্ত্রে শরিক ছিল অন্তর্বর্তী সরকারও: জামায়াতের আমির

নির্বাচনের নামে ষড়যন্ত্র করা হয়েছে এবং নিরপেক্ষ পরিচয়ের অন্তর্বর্তী সরকারও সেই ষড়যন্ত্রে শরিক ছিল বলে দাবি করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (৮ জুলাই) রাজধানীতে ‘গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার’ শীর্ষক সেমিনারে তিনি এ দাবি করেন। ডা. শফিকুর রহমান বলেন, আমরা নির্বাচন চেয়েছিলাম, […]
মার্কিন আগ্রাসনে সহায়তা করলে সেই উৎসই হবে বৈধ লক্ষ্যবস্তু: ইরান

ইরানের সার্বভৌমত্বের বিরুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর যেকোনো আগ্রাসনে সহায়তা বা সমর্থন দেওয়া হলে, সেই সমর্থনের উৎসকে নিজেদের সশস্ত্র বাহিনীর জন্য ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর শীর্ষ কমান্ড ইউনিট ‘খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স’ এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির […]
মালয়েশিয়া পারলে আমরাও কাঁঠাল এক্সপোর্ট করতে পারবো: সংসদে প্রধানমন্ত্রী

মালয়েশিয়া প্রতিবছর চীনে বিলিয়ন ডলারের ডুরিয়ান রপ্তানি করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তারা যদি পারে নিশ্চয়ই আমরা কাঁঠালও এক্সপোর্ট (রপ্তানি) করতে পারবো এবং এর মাধ্যমে আমরা নিশ্চয়ই বড় বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবো। বুধবার (৮ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২১তম দিনে এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ […]